আগমনী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অরুণিমা চক্রবর্তী
দেশ : India , শহর : Shillong

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ২৪ টি লেখনী ৫৮ টি দেশ ব্যাপী ৩৩৮২৫ জন পড়েছেন।
এসো মা আজ নবরূপে নবসাজে
        সেজেছে আকাশ যে তোমারই রূপের প্রভাতে
সহস্র শিশিরকণা পাতায় যেন বধূসাজে আজ
       জেগেছে শুধু যে আনন্দময়ীর রূপের আহ্বানে !!

শুভ্র শঙ্খ বীণা বাজে শুনি আজ ওই মধ্যগগনে
          শিউলির মাতানো গন্ধ ছড়ালো যে ভুবনে --
কাশবনে আজ দেখি লেগেছে খুশির দোলা
         চঞ্চলা মেঘেরা আনন্দে আজ ভাসালো ভেলা !!

মহাশূন্য মনে হয় যেন মা তোমার আঁচল
          সাতরঙে রাঙা হলো এই উজর ধরাতল --
সকল কাজের মাঝেও কভু ভুলিনা যেন
          মা যে আসছে--আর মাত্র শুধু এই দিনগুলো !!!


অরুণিমা 
রচনাকাল : ১৯/৯/২০১২
© কিশলয় এবং অরুণিমা চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 8  China : 48  Europe : 2  France : 22  Germany : 41  India : 362  Ireland : 27  Israel : 31  Japan : 5  
Netherlands : 21  Romania : 1  Russian Federat : 5  Saudi Arabia : 18  Taiwan : 12  Ukraine : 38  United Kingdom : 47  United States : 559  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 8  China : 48  Europe : 2  
France : 22  Germany : 41  India : 362  Ireland : 27  
Israel : 31  Japan : 5  Netherlands : 21  Romania : 1  
Russian Federat : 5  Saudi Arabia : 18  Taiwan : 12  Ukraine : 38  
United Kingdom : 47  United States : 559  Vietnam : 7  


© কিশলয় এবং অরুণিমা চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আগমনী by Arunima Chakraborty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৩৭
fingerprintLogin account_circleSignup