• ২য় বর্ষ ৫ম সংখ্যা (১৭)

    ২০১২ , অক্টোবর



কেউ ফিরেছিল
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : প্রজাপতি ডানা
দেশ : England , শহর : London

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৪ টি লেখনী ৩৪ টি দেশ ব্যাপী ৮৬০৬ জন পড়েছেন।
সে ছিল দৃষ্টির সীমানায় 
তবুও দেখা দেয়নি সে... 

ধু ধু মরুভুমির মত 
যেন কোথাও কেউ নেই,
যেন কেউ ছিল না!
তাই বারবার থেমে গেছে জীবন 
গোলক ধাধার চক্করে... 
তারপর বিদ্যুৎ চমকের মত সে হারিয়ে গেল 
একেবারে মিলিয়ে গেল হাওয়ায় !

আষাঢ়ে বৃষ্টি ধারা পেল দু-চোখ 
দিন, মাস, বছর গড়ায় 
আলো হয়ে আসে না কেউ 
জীবন তাই গতি হারায় অসময়ে অযতনে 
প্রশ্নবিদ্ধ স্বত্তা মুখ থুবড়ে পড়ে অন্ধকারে 
পথ ভুলে উল্টো পথে চলে বারেবারে।

হঠাৎ নিকষ অন্ধকারে আলোর ঝলকানি
নাহ, বিদ্যুৎ চমকের মত হারিয়ে যায়নি এক নিমিষেই 
ফিরে আসতে চায় একেবারে সূর্যের আলো হয়ে 
যেন সব আধার আলোয় ভাসাবে যাদুমন্ত্রের স্পর্শে,
কিন্তু এত আলো বইবার মত শক্তি 
আর অবশিষ্ট নেই আমার মনে আমার প্রাণে 
না ...নেই! সত্যি আর নেই!
তাই আবার হারাচ্ছে জীবন আধারে 
সেই ক্ষণে তোমাকে মনে পড়ে।

ক্ষমা করে দিও আমাকে 
তোমার ফিরে আসার দিনে উৎসব হয়নি বলে
তোমার ফিরে আসা নিজের করে নিতে পারিনি বলে।
রচনাকাল : ২৬/৯/২০১২
© কিশলয় এবং প্রজাপতি ডানা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 27  Belgium : 1  Canada : 6  China : 95  Europe : 22  France : 12  Germany : 46  Iceland : 12  
India : 351  Ireland : 1  Israel : 12  Japan : 4  Lithuania : 31  Netherlands : 33  Norway : 32  Romania : 5  Russian Federat : 7  Russian Federation : 16  
Saudi Arabia : 22  Slovakia : 12  Sweden : 12  Ukraine : 48  United Kingdom : 29  United States : 974  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 27  Belgium : 1  
Canada : 6  China : 95  Europe : 22  France : 12  
Germany : 46  Iceland : 12  India : 351  Ireland : 1  
Israel : 12  Japan : 4  Lithuania : 31  Netherlands : 33  
Norway : 32  Romania : 5  Russian Federat : 7  Russian Federation : 16  
Saudi Arabia : 22  Slovakia : 12  Sweden : 12  Ukraine : 48  
United Kingdom : 29  United States : 974  Vietnam : 2  
  • ২য় বর্ষ ৫ম সংখ্যা (১৭)

    ২০১২ , অক্টোবর


© কিশলয় এবং প্রজাপতি ডানা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কেউ ফিরেছিল by Projapoti Dana is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭১৭
fingerprintLogin account_circleSignup