• বিষয় ভিত্তিক সংকলন

    নারী দিবস


দুই নারী
সান্ত্বনা চ্যাটার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৫ , নভেম্বর
প্রকাশিত ১৫ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ১১৩১২ জন পড়েছেন।

তুমি নগ্ন অসহায়, ফুটপাথে বসতি বানাও,
বিগ বজায় সাউথসিটি মল,
ফুটপাথে এক হাঁটু জল;
কিছু টাকা পেয়েছ হয়ত আমার করুনায়!
আমি স্বর্গের সিঁড়ি তৈরি করি 
ছোটো ছোট দানে,

জর্জেট শাড়ি জরি-বুটি !
রুবির রক্ত ধরে কানে ।
অনেক পেয়েছি আমি
বাড়ি গাড়ি সোনা!
তবু আমি স্বর্গের সিঁড়ি খুঁজে ফিরি,
স্বর্গের সিঁড়ির বুঝি এই কটা!
তাকে হাতে যায় গোনা !
তোমার শুকনা বুকে মুখ গুঁজে কেঁদে মরে মেয়ে,
আমার সিক্ত বুকে টন টনে ব্যাথা;
কি করে বোঝাই আমি,
তোমার পায়ের কাছে ফেলে গেছি  এক রাতে,
আমার সদ্যোজাত মেয়ে।
রচনাকাল : ৬/৩/২০২০
© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 9  China : 33  Europe : 47  Germany : 5  India : 214  Ireland : 32  Japan : 4  Saudi Arabia : 16  Ukraine : 3  
United Kingdom : 12  United States : 278  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 9  China : 33  Europe : 47  
Germany : 5  India : 214  Ireland : 32  Japan : 4  
Saudi Arabia : 16  Ukraine : 3  United Kingdom : 12  United States : 278  
Vietnam : 1  
পরিচিতি -
                          সান্তনা চ্যাটার্জী ১৯৪৭ সালের ২৬শে ফেব্রুয়ারি খড়দা শহরে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মী এবং পুণে তে থাকেন। তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। 
১৯৭৮সালে কোলকাতায় ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়াতে কাজ করা কালীন তাঁর সাহিত্য চর্চা শুরু হয়। বর্তমানে নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দুই নারী by Santwana Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.



অতিথি সংখ্যা : ১১৫৮০৪৮৮
fingerprintLogin account_circleSignup