• বিষয় ভিত্তিক সংকলন

    নারী দিবস


মা আমার বৃহন্নলা
সুমিতা গাঙ্গুলি
দেশ : India , শহর : দূর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জানুয়ারী
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৬ টি দেশ ব্যাপী ১৩০৮৬ জন পড়েছেন।
আমি হয়তো কোন ভালোবাসার অঙ্কুরিত বীজ,
     তাই জানি না বাবা মা কে?
     কোন পরিবারে জন্ম আমার? 
  সমাজের ভয়ে স্থান পেয়েছিলাম–
   রাস্তার ধারে নোংরা ডাস্টবিনে।
       সদ্য ছোট্ট ফুটফুটে বাচ্চা,
   শরীর অনাবৃত বেঁচে আছে কিনা,
       সেটা জানার দরকার নেই কারোর?
    সবাই দেখছে, কিন্তু–
       কোন পরিস্কার মনের মানুষ
      হাত দিয়েও দেখছ না, হাত ময়লা হয়ে যাবে।
     নানারকম মন্তব্য, নানা কটুক্তি–
      এমন সময় এক হাত আমাকে শ্পর্শ করে।
       বুঝলাম এটাই আমার মায়ের হাত।
       এই হাত ই সমাজের চোখে নোংরা।
        এই মা একজন বৃহন্নলা মা।
      এই মা মাতৃত্বের স্বাদ কোনদিন পায় নি।
             কারণ―
      সমাজের চোখে এনারা অবহেলিত,
        অপমানিত, ঘৃন্য মানুষ।
এই মা ই আমাকে বুকে জড়িয়ে মানুষ করেছে,
  সমাজের কোন কথায় কর্ণপাত না করেই।
 আজ আমার পরিচয় ,বৃহন্নলার মেয়ে।
   কোথায় ছিলো সভ্য মানুষ সেদিন?
    যেদিন অনাবৃত হয়ে পড়েছিলাম ডাস্টবিনে?
     আজ তাদের বলার কোন অধিকার নেই?
  আমার অপরাধ, আমি একজন বৃহন্নলার মেয়ে
        তাই প্রতিনিয়ত সংঘর্ষ সমাজের সাথে।
     কেন এই মায়েরা সমাজে স্বীকৃতি পাবে না?
   এই মা না থাকলে, আমি হয়তো মরেই যেতাম।
    এই মা ই আমাকে বড়ো করে সমাজে প্রতিষ্ঠিত করেছে।
এই মাদের ও আশা থাকে ভালো করে
    বেঁচে থাকতে সন্মানের সঙ্গে।
       কিন্তু না―
      কেউ দেয় না সন্মান, ভাগ্যে জোটে তিরস্কার।
       অনেক কষ্টে টাকা রোজগার করতে গেলে
      শুনতে হয় অকথ্য ভাষা।
     আমি এই বৃহন্নলার ই মেয়ে,
      তাই এই লড়াই আমার একার
       আমার এই মায়ের জন্য।
    আমি গর্বিত এই বৃহন্নলা মায়ের জন্য।
রচনাকাল : ৮/৩/২০২০
© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 22  China : 28  Europe : 189  France : 1  Germany : 27  India : 360  Iran, Islamic R : 2  Ireland : 32  Japan : 6  Norway : 1  
Pakistan : 1  Philippines : 1  Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 36  Ukraine : 3  United Kingdom : 27  United States : 516  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 22  China : 28  Europe : 189  France : 1  
Germany : 27  India : 360  Iran, Islamic R : 2  Ireland : 32  
Japan : 6  Norway : 1  Pakistan : 1  Philippines : 1  
Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 36  Ukraine : 3  
United Kingdom : 27  United States : 516  Vietnam : 5  
পরিচিতি -
                          সুমিতা গাঙ্গুলি ১৯৭৭ সালের ১৫ই নভেম্বর দূর্গাপুরে জন্মগ্ৰহন করেন। 
তিনি একজন গৃহবধূ। 
ছোটোবেলা থেকেই তিনি সাহিত্য চর্চা নিয়ে খুব ই আগ্ৰহী। ছোট গল্প এবং কবিতা লেখা তাঁর খুব প্রিয় বিষয়। তিনি বাস্তবকে নিয়ে লিখতে ভালোবাসেন। বিভিন্ন পত্র- পত্রিকায়  এবং অনলাইন পত্র-পত্রিকাতেও তিনি লেখেন। এর পাশে তিনি সমাজ সেবামূলক কাজের সাথেও যুক্ত আছেন। 
                          
© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মা আমার বৃহন্নলা by Sumita Ganguly is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.


fingerprintLogin account_circleSignup