• বিষয় ভিত্তিক সংকলন

    নারী দিবস


স্বপ্ন-ভঙ্গ
শ্রেয়সী বিশ্বাস
দেশ : India , শহর : ব্যারাকপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মার্চ
প্রকাশিত ১১ টি লেখনী ৩৯ টি দেশ ব্যাপী ১০৪৪৫ জন পড়েছেন।
সেদিন স্বপ্নগুলোর ভাগীদার করেছিলাম তোমায়
      কথা দিয়েছিলে রঙিন করবে স্বপ্নগুলো
তবে কেন আঘাতে আঘাতে আজ
      ক্ষতবিক্ষত করলে আমার দেহ।

যে রঙ দিয়ে রঙিন করবে বলেছিলে
      সে রঙের বর্ণ তো ভিন্ন
তবে আজ যে রঙের দাগ আমার গায়ে
       তা হল নৃসংশতার চিহ্ন।

এই চিহ্ন তো ভালোবাসার নয়
       এই চিহ্ন নয় মৈত্রীর
মানুষ কতটা হিংস্র হতে পারে
       এই চিহ্ন হল তারই প্রতীক।

পণের ভার সে নিতে পারবেনা
       তাই প্রতিবাদ করেছিলো সেদিন
ফুটে ওঠার আগেই ঝরে গেলো কুঁড়ি
       দেখলো না সে আর আলো আগামীদিন।।
রচনাকাল : ৮/৩/২০২০
© কিশলয় এবং শ্রেয়সী বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 14  Europe : 3  France : 1  Germany : 5  India : 193  Ireland : 33  Japan : 1  Saudi Arabia : 21  Ukraine : 4  
United Kingdom : 11  United States : 310  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 14  Europe : 3  France : 1  
Germany : 5  India : 193  Ireland : 33  Japan : 1  
Saudi Arabia : 21  Ukraine : 4  United Kingdom : 11  United States : 310  
Vietnam : 4  
© কিশলয় এবং শ্রেয়সী বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বপ্ন-ভঙ্গ by Shrayasi Biswas is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.



অতিথি সংখ্যা : ১১৫৮০৪৯৪
fingerprintLogin account_circleSignup