• ২য় বর্ষ ১ম সংখ্যা (১৩)

    ২০১২ , জুন



আবারো তোমার আহবান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : প্রজাপতি ডানা
দেশ : England , শহর : London

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৪ টি লেখনী ৩৭ টি দেশ ব্যাপী ৮৭৩২ জন পড়েছেন।
আবারো তোমার আহবান 
এবার আমরা মিলিত হবো 
সবচেয়ে উচুঁ পাহাড়টায়, 
যে কিনা আকাশ ছোঁবে বলে ঠায় দাড়িয়ে! 

মুচকি হাসি, তোমার পাগলামির ভিন্নতা দেখে 
আবার অবাকও কম হই না! 
আজ খোলা মাঠে তো
কাল গির্জার পাশটায় 
কোনদিন ওইখানে
যেখানে নিরবে ‘এনশেন্ট মেরিনার’ বসে।

ভিন্ন ভিন্ন পরিবেশে নিজেকে 
ভিন্নভাবে পরিবেশনের চেষ্টা।
কিন্তু বলতে চাওয়া একটি কথাই-  “ভালবাসি”।

আমিও কি চাই না ভেবেছো?
খুব চাই, খুউব করে চাই,
কিন্তু প্রচন্ড লজ্জাবোধ আকড়ে ধরে আষ্ঠেপৃষ্ঠে 
তাই বলতে গিয়েও পারি না, ফিরে আসি বারবার ...

কিন্তু এবার তুমি বলো আর নাই বলো 
আমি বলবোই,
বলবোই না বলা সেই কথাটি 
“ভালবাসি, ভীষণ ভালবাসি”।
====================================
রচনাকাল : ২৫/৫/২০১২
© কিশলয় এবং প্রজাপতি ডানা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bahrain : 1  Bangladesh : 31  Canada : 44  China : 88  Europe : 3  France : 3  Germany : 49  Hungary : 3  
India : 503  Iran, Islamic R : 1  Ireland : 5  Israel : 12  Japan : 5  Netherlands : 13  Norway : 12  Russian Federat : 15  Russian Federation : 12  Saudi Arabia : 34  
Sweden : 12  Ukraine : 38  United Kingdom : 50  United States : 1076  Vietnam : 8  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bahrain : 1  Bangladesh : 31  
Canada : 44  China : 88  Europe : 3  France : 3  
Germany : 49  Hungary : 3  India : 503  Iran, Islamic R : 1  
Ireland : 5  Israel : 12  Japan : 5  Netherlands : 13  
Norway : 12  Russian Federat : 15  Russian Federation : 12  Saudi Arabia : 34  
Sweden : 12  Ukraine : 38  United Kingdom : 50  United States : 1076  
Vietnam : 8  
  • ২য় বর্ষ ১ম সংখ্যা (১৩)

    ২০১২ , জুন


© কিশলয় এবং প্রজাপতি ডানা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আবারো তোমার আহবান by Projapoti Dana is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৬২৪২
fingerprintLogin account_circleSignup