অন্ধ প্রেম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : Ranjan Nandi
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুলাই
প্রকাশিত ১২ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ২৯৭১৮ জন পড়েছেন।
আমার দৃষ্টি শূন্য আকাশে মিলায়ে একাকার
আমি নিঃরুত্তর হাজার প্রশ্নে
আমি স্তদ্ধ, কম্পমান দন্ডিত
লালসা আমার ভিতর আমাকে খুঁজে বেড়ায়
তবুও আমি আর আকাশ মাটির বুকে
অন্ধকারের নেশায় মত্ত......

আমি আজ অযথা বাঁচি
অযথা-ই যেন পথ চলা
শূণ্য হয়ে আজও কোথাও পূর্ণ আমি
আমি ভুলে যাওয়া পৃথিবীর সৃষ্টি
বাক্যহীন কথা বলা অবিরত
কতশত নিরুত্তর প্রশ্নের জাল বুনি
সাধ্যের স্বপ্নে......

এ আসা-যাওয়া, কখনো থেমে থাকা
জীবন আমার এপার-ওপারের
বন্ধুর পথে খুঁজে চলেছি অবিরাম
দক্ষিণা বাতাসের শীতল পরশ
ছুঁয়ে যাবে আমার ভাগ্যের জমি
কিংবা আবাদি জীবনের কলঙ্ক ফসল !

মুঠো মুঠো স্মৃতির হেমন্ত পার্বন
আমি অপেক্ষায় শুধু উৎসবের,
জল-জোছনা শুরু হবে
যেন আমার সমাপ্তির হাতে;
অযাচিত এ উৎসবের প্রায়শ্চিত্ত হবে
আর আমি...?
আমি তখন অনেক দূরের পথিক
মহাকালের যাত্রী,
যেন এক নতুন সূর্‍্যোদয় ।
রচনাকাল : ২৬/৪/২০১২
© কিশলয় এবং Ranjan Nandi কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 21  Canada : 43  China : 103  Europe : 28  France : 13  Germany : 27  Iceland : 12  India : 604  
Ireland : 3  Israel : 12  Japan : 36  Mongolia : 1  Netherlands : 13  Norway : 31  Poland : 1  Qatar : 31  Romania : 4  Russian Federat : 7  
Russian Federation : 31  Saudi Arabia : 32  Sweden : 12  Taiwan : 13  Ukraine : 51  United Arab Emirates : 12  United Kingdom : 44  United States : 1295  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 1  Bangladesh : 21  Canada : 43  
China : 103  Europe : 28  France : 13  Germany : 27  
Iceland : 12  India : 604  Ireland : 3  Israel : 12  
Japan : 36  Mongolia : 1  Netherlands : 13  Norway : 31  
Poland : 1  Qatar : 31  Romania : 4  Russian Federat : 7  
Russian Federation : 31  Saudi Arabia : 32  Sweden : 12  Taiwan : 13  
Ukraine : 51  United Arab Emirates : 12  United Kingdom : 44  United States : 1295  
Vietnam : 3  


© কিশলয় এবং Ranjan Nandi কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অন্ধ প্রেম by Ranjan Nandi is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup