তুমি যদি থাকতে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : এস এম মনির
দেশ : বাংলাদেশ , শহর : সারসা,যশোর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৪ টি লেখনী ২৬ টি দেশ ব্যাপী ৩৪০১ জন পড়েছেন।
মনে পড়ে সেই দুরন্ত বালকের কথা
যার মাকে বিবস্ত্র করতে চেয়েছিল
শোষন,শাসন,অন্যায়,অত্যাচারে
যার মা ধর্ষিত হচ্ছিল।

যে বালকটি ছুটে গেল রেসকোর্সে
অগ্নকন্ঠে উচ্চারিত হল ইতিহাসের বাণী
মায়ের সন্মান বাঁচাবার অপরাধে
যাকে বন্দি করা হলো কারাগারে।

বাংলা মায়ের সন্তানেরা গেল যুদ্ধে
বুকের তাজা রক্ত বিলিয়ে দিলো
দুই লক্ষ নারী সতীত্ব হারালো
একটি মায়ের সন্মান বাঁচাতে।

রক্তের স্রোতে ভেসে গেল সব গ্লানি
মা আমার মুক্ত হলো,সম্মান পেলো,
রক্ত আর অশ্রুর পর্দায় ঢেকে গেল
বিবস্ত্র শরীর লাল,সবুজের পতাকায়।

সেই পতাকাতলে আবারও ধর্ষিত হয়
পল্লিবালা,আমার মা,আমার বোন।
বিবস্ত্র করতে চায় হায়নার দল
স্বাধীনতার অর্ধশত হতে না হতেই
বিবস্ত্র করতে চায় কোন এক দ্রৌপদিকে।
তখন মনে পড়ে একাত্তরের দিনগুলো
মনে পড়ে সেই দুরন্ত বালকের কথা
মুজিব,আজ তুমি যদি থাকতে!
রচনাকাল : ৫/২/২০১৯
© কিশলয় এবং এস এম মনির কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 6  Canada : 13  China : 12  Europe : 2  Germany : 9  Hungary : 2  India : 302  Ireland : 24  Japan : 5  Malaysia : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 17  South Africa : 1  Ukraine : 37  United Kingdom : 21  United States : 312  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 6  Canada : 13  China : 12  Europe : 2  
Germany : 9  Hungary : 2  India : 302  Ireland : 24  
Japan : 5  Malaysia : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 17  South Africa : 1  Ukraine : 37  United Kingdom : 21  
United States : 312  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          এস. এম. মনির (মনিরুজ্জামান মনির) ২৬শে মার্চ যশোর জেলার সারসা উপজেলার ২নং লক্ষ্মণপুর ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি লেখা-পড়ার পাশাপাশি সাংবাদিকতা করেন। ছোটবেলা থেকে সাহিত্যর প্রতি তাঁর দারুণ ঝোঁক। তিনি সাহিত্যচর্চা করতে ভালোবাসেন। তাঁর লেখা বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকার পাশাপাশি পশ্চিম বাংলার বিভিন্ন পত্র-পত্রিকাতেও প্রকাশিত হয়। তিনি কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লেখেন। তাছাড়া তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          


© কিশলয় এবং এস এম মনির কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
তুমি যদি থাকতে by S M Monir is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩৯৬
fingerprintLogin account_circleSignup