• ৩য় বর্ষ ১ম সংখ্যা (২৫)

    ২০১৩ , জুন



বৃষ্টি তোমায় দিলাম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : sonali das
দেশ : INDIA , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ১১ টি লেখনী ৬১ টি দেশ ব্যাপী ২৩৮৮৬ জন পড়েছেন।
ঝিরি-ঝিরি বৃষ্টিরে
তুই আসিস কেন যখন তখন।
মেঘলা আকাশ পাগল বাতাস
তোকে ভেবেই কাটে আমার দিন আর রাত,
মন আমার খুঁজে বেড়ায় তোকে
তোর জন্যে দিন কাটাই ছাদে,
তোর শব্দে আমার ঘুম ভেঙে যায়
রাত কাটে একলা বিছানায়।

ঝিরি-ঝিরি বৃষ্টিরে
না বলে এসেই তুই চলে যাস।
মেঘে মেঘে ঢাকা আকাশ
তোর শব্দে ভরা বাতাস,
ঝোরও হাওয়ার সোদা গন্ধ
তুই আমার মনের বসন্ত,
তকে ভেবেই রাত কেটে যায়
নেশাতুর আমি একলা বিছানায়।

ঝিরি-ঝিরি বৃষ্টিরে
আমি জেগে থাকি তোর অপেক্ষায়।
নিঃশ্বাসে তোর আনুভুতি পেয়ে
মন ছুটে যায় ছাদের দোর গোরায়,
তোকে নিয়ে খেলা করি
ভেজাই আমার সাড়া শরীর,
তোর জমা জলে পা ডুবিয়ে
নেচে বেড়াই তোর তালে-তালে,
মন পাগল করা বৃষ্টিরে তুই
তোকে ভালোবেসে হারিয়েছি হৃদয় আমার।
রচনাকাল : ২১/৫/২০১৩
© কিশলয় এবং sonali das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Bangladesh : 26  Canada : 18  China : 79  Europe : 14  Finland : 12  France : 3  Germany : 40  Hungary : 24  Iceland : 17  
India : 459  Ireland : 36  Israel : 21  Japan : 5  Netherlands : 12  Norway : 12  Romania : 4  Russian Federat : 25  Russian Federation : 12  Saudi Arabia : 26  
Slovenia : 1  Ukraine : 22  United Kingdom : 20  United States : 764  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Bangladesh : 26  Canada : 18  China : 79  
Europe : 14  Finland : 12  France : 3  Germany : 40  
Hungary : 24  Iceland : 17  India : 459  Ireland : 36  
Israel : 21  Japan : 5  Netherlands : 12  Norway : 12  
Romania : 4  Russian Federat : 25  Russian Federation : 12  Saudi Arabia : 26  
Slovenia : 1  Ukraine : 22  United Kingdom : 20  United States : 764  
Vietnam : 3  
  • ৩য় বর্ষ ১ম সংখ্যা (২৫)

    ২০১৩ , জুন


© কিশলয় এবং sonali das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বৃষ্টি তোমায় দিলাম by Sonali Das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup