• ২য় বর্ষ ৭ম সংখ্যা (১৯)

    ২০১২ , ডিসেম্বর



একটি মেয়ের অন্তর কথন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অদ্রিজা মিত্র
দেশ : India , শহর : Burdwan

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , নভেম্বর
প্রকাশিত ৪ টি লেখনী ৩০ টি দেশ ব্যাপী ৪৬৫৯ জন পড়েছেন।
প্রিয় ছেলেটি,

আগন্তুক হয়ে কাছে এসেছিলে প্রযুক্তির আহ্বানে
সম্পর্কের বিনুনি বয়ে গিয়েছিল বহুদূর
কথাহীন কথার রাজ্যে হারিয়েছিলাম দু’জনে
কিন্তু আজ, আগামী চোখ রাঙিয়ে উঠলো
মনে অশান্তকর অস্থিরতা
উঠানে পদশব্দের কর্কশ প্রতিধ্বনি । 

পরিস্থিতি আমাকে শিকলে বেঁধেছে... 
তবু লুকোচুরি খেলি তোমার কঠিন কথার সমুদ্রে 
নয়নে শুষ্কতা, আর সারা শরীরে ঝর্ণা !
আজ কথা ছিল বলে কি...!

ভাবছ কি তুমিও, আজ ?
নাকি উল্লাসে মেতেছ !
জানো অবাক লাগে...,
সময়ের সাথে প্রতিশ্রুতি গুলোও এভাবে মেলায়

দু’ছায়ার মিলনেও আলাদা দুই শরীর
দুরভাষের কলকব্জা হারিয়েছে শব্দ ;
আজকের নীরবতা বড়ই অসহ্য
মুহূর্তের অতীত আজ নিঃশব্দে কালিমা আঁকে
দোটানায় আবেগের বন্যাবিহিন খরা ।

নিভৃত হত্যা, তবু আজ......?
রচনাকাল : ১২/১১/২০১২
© কিশলয় এবং অদ্রিজা মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 17  Canada : 9  China : 73  Europe : 2  Germany : 40  Hungary : 1  India : 303  Ireland : 5  Israel : 31  Japan : 2  
Lithuania : 1  Malaysia : 2  Mongolia : 1  Netherlands : 12  Norway : 13  Qatar : 12  Romania : 1  Russian Federat : 17  Saudi Arabia : 22  Sweden : 12  
Ukraine : 18  United Kingdom : 50  United States : 522  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 17  Canada : 9  China : 73  Europe : 2  
Germany : 40  Hungary : 1  India : 303  Ireland : 5  
Israel : 31  Japan : 2  Lithuania : 1  Malaysia : 2  
Mongolia : 1  Netherlands : 12  Norway : 13  Qatar : 12  
Romania : 1  Russian Federat : 17  Saudi Arabia : 22  Sweden : 12  
Ukraine : 18  United Kingdom : 50  United States : 522  Vietnam : 3  
  • ২য় বর্ষ ৭ম সংখ্যা (১৯)

    ২০১২ , ডিসেম্বর


© কিশলয় এবং অদ্রিজা মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
একটি মেয়ের অন্তর কথন by Adrija Mitra is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৫২৯
fingerprintLogin account_circleSignup