ইজ্জতের পরোয়া নেই
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কাজী এনামুল হক
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , ডিসেম্বর
প্রকাশিত ৫ টি লেখনী ৩৭ টি দেশ ব্যাপী ৫৫৩৩ জন পড়েছেন।
ইজ্জতের পরোয়া নেই
	----  কাজী এনামুল হক

এমন নাম ধরে কিছু বলার্ কোন ইচ্ছে আদৌ ছিলনা-
তবু বলতে হচ্ছে বিবেকের দংশনে নীল হতে হতে,
পোষাক শিল্পকারখানায় আগুন; পুড়ে মরল শত মানুষ।
হিসেব হলো সম্পদের ক্ষয়ক্ষতির; কিন্তু মানুষগুলোর
প্রাণের মূল্য কি সংযোজিত হয়েছে মুনাফালোভী বুর্জুয়ার
ওই হিসাবের মধ্যে; নাকি হয়েছে ইতিপূর্বে ঘটে যাওয়া
অন্যসব অগ্নিকান্ডের ক্ষেত্রে। যারা জানে তারা চুপচাপ।

এমনি চুপ করে থাকতে থাকতে সমস্ত উলঙ্গ-অনিয়মগুলো
ধীরে ধীরে সুবিধাবাদীদের স্বপক্ষে নিয়মে রূপান্তরিত হচ্ছে,
আর বুদ্ধিজীবি খ্যাতিসম্পন্ন সাদাচুলওয়ালা কপট ভেড়াগুলো
আয়েশী কুরসীতে দোল খেতে খেতে নিজেদের আঙ্গুল চুষছে।
গায়ে গন্ডারের চামড়া জড়িয়ে তারা বহাল তবিয়তে আছে।

বেশ্যার অধম এইসব ব্যবসায়ী; যাদের ইজ্জতের পরোয়া নেই
নেই কোন জবাবদিহীতার তাড়না; ওরা মনুষ্যশ্রেনীভুক্ত নয়।
======= ===== 
০১ ডিসেম্বর ২০১২, শনিবার
রচনাকাল : ১/১২/২০১২
© কিশলয় এবং কাজী এনামুল হক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 1  Canada : 8  China : 71  Europe : 2  France : 15  Germany : 24  India : 283  Iran, Islamic R : 1  Ireland : 12  
Israel : 16  Japan : 5  Netherlands : 32  Romania : 17  Russian Federat : 5  Russian Federation : 16  Saudi Arabia : 20  Turkey : 1  Ukraine : 26  United Kingdom : 18  
United States : 426  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 1  Canada : 8  China : 71  
Europe : 2  France : 15  Germany : 24  India : 283  
Iran, Islamic R : 1  Ireland : 12  Israel : 16  Japan : 5  
Netherlands : 32  Romania : 17  Russian Federat : 5  Russian Federation : 16  
Saudi Arabia : 20  Turkey : 1  Ukraine : 26  United Kingdom : 18  
United States : 426  Vietnam : 2  


© কিশলয় এবং কাজী এনামুল হক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ইজ্জতের পরোয়া নেই by Kazi Enamul Haque is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৬৫
fingerprintLogin account_circleSignup