• ২য় বর্ষ ১০ম সংখ্যা (২২)

    ২০১৩ , মার্চ



স্মৃতি যেন বিছুটির জ্বালা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : Swapan Das
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ৯ টি লেখনী ৪৬ টি দেশ ব্যাপী ১১৩৬৬ জন পড়েছেন।
বিছুটির জ্বালা মন জুড়ে, তবু 
অবসর সন্ধ্যে শোনায় সুখ কথা,
বিবর্ণ গোধুলির ভাঁজে হারালো কিছু
আর কিছু হারালো আমার নিঃসঙ্গতা।

প্রেমের চিতায় পুড়েছি বারেবার
মন জুড়ে অভিমানী উত্তাপ,
খুঁজে বেড়ায় মন সেই ছাইয়ের মাঝে 
হারানো অস্থি-সম অতীতের ছাপ। 

মনের সমাধিতে দেবার মত
অবশিষ্ট নেই রক্তিম কিংশুক
আছে শুধু উলঙ্গ রাতের
শিশির ভেজা হিমেল মুখ।

সে মুখে রয়েছে কেবল পরিহাস,
হারিয়েছি সুখ-নিদ্রার মালা,
দিনের অবসানে হাজার স্মৃতি যেন
শতেক বিছুটির জ্বালা।।
রচনাকাল : ৩/২/২০১৩
© কিশলয় এবং Swapan Das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 15  Canada : 20  China : 67  Europe : 3  France : 14  Germany : 20  Hungary : 1  India : 326  Iran, Islamic R : 1  Israel : 31  
Japan : 7  Lao People : 1  Latvia : 1  Netherlands : 12  Norway : 12  Romania : 3  Russian Federat : 24  Saudi Arabia : 15  South Africa : 2  Sweden : 2  
Turkey : 1  Ukraine : 37  United Kingdom : 18  United States : 402  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 15  Canada : 20  China : 67  Europe : 3  
France : 14  Germany : 20  Hungary : 1  India : 326  
Iran, Islamic R : 1  Israel : 31  Japan : 7  Lao People : 1  
Latvia : 1  Netherlands : 12  Norway : 12  Romania : 3  
Russian Federat : 24  Saudi Arabia : 15  South Africa : 2  Sweden : 2  
Turkey : 1  Ukraine : 37  United Kingdom : 18  United States : 402  
Vietnam : 3  
  • ২য় বর্ষ ১০ম সংখ্যা (২২)

    ২০১৩ , মার্চ


© কিশলয় এবং Swapan Das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্মৃতি যেন বিছুটির জ্বালা by Swapan Das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup