• ২য় বর্ষ ১০ম সংখ্যা (২২)

    ২০১৩ , মার্চ



মন্ত্রী হও মুকুট পাবে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সত্যম বড়াল
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , মে
প্রকাশিত ১০ টি লেখনী ৪৮ টি দেশ ব্যাপী ১৬৫৪৪ জন পড়েছেন।
আপনি রাজনীতি করেন?
মন্ত্রী সভার লোক
দাঁড়ান একটা সেলাম ঠুকি।

বাইশে শ্রাবণ গল্প ভাবতে পারেন
উনিশে এপ্রিল অপেক্ষা 
চৌরঙ্গী লেনের নগ্ন দেহ 
ভদ্র বেশে কুকুরের জাত
ছাড়ুন তো এসব
আপনি রাজনীতি করেন
মন্ত্রী সভার লোক
দাঁড়ান একটা সেলাম ঠুকি।

স্যার, ঊনত্রিশ এপ্রিল এর ঘটনাটা শুনলেন 
টপিক ফাটাফাটি
ছোলার ডালে কুপোকাত পঁচাশি বাঙ্গালী
সিধে হসপিটাল
পঁচিশ জনের অবস্থা আশঙ্কাজনক
ছাড়ুন তো এসব
আপনি রাজনীতি করেন
মন্ত্রী সভার লোক
দাঁড়ান একটা সেলাম ঠুকি।

আর স্যার দোসরা জুনের ব্যাপারটা মনে আছে?
আপনাকে বলছিলাম একদিন 
ওই যে ইন্টারভিউর ব্যাপারটা
সার্কেল অফিস
আমার বড় শালার বড় মেয়ের ছেলের
খুব ভালো ছেলে স্যার
আপনি সাক্ষাৎ দেবতা 
চাইলে সব ই পারেন
একটু দেখবেন স্যার।
 
আপনি রাজনীতি করেন
মন্ত্রী সভার লোক
সেলাম স্যার আপনাকে সেলাম।
রচনাকাল : ২৭/২/২০১৩
© কিশলয় এবং সত্যম বড়াল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 12  Canada : 15  China : 67  Europe : 4  Germany : 21  Hungary : 1  India : 258  Iran, Islamic R : 1  Ireland : 33  
Israel : 12  Japan : 6  Netherlands : 14  Norway : 1  Romania : 3  Russian Federat : 12  Saudi Arabia : 49  Singapore : 1  Ukraine : 22  United Kingdom : 13  
United States : 375  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 12  Canada : 15  China : 67  
Europe : 4  Germany : 21  Hungary : 1  India : 258  
Iran, Islamic R : 1  Ireland : 33  Israel : 12  Japan : 6  
Netherlands : 14  Norway : 1  Romania : 3  Russian Federat : 12  
Saudi Arabia : 49  Singapore : 1  Ukraine : 22  United Kingdom : 13  
United States : 375  
  • ২য় বর্ষ ১০ম সংখ্যা (২২)

    ২০১৩ , মার্চ


© কিশলয় এবং সত্যম বড়াল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মন্ত্রী হও মুকুট পাবে by Satyam Baral is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup