• ২য় বর্ষ ৭ম সংখ্যা (১৯)

    ২০১২ , ডিসেম্বর



নীল আকাশ তোমায় দিলাম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : sonali das
দেশ : INDIA , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , আগষ্ট
প্রকাশিত ১১ টি লেখনী ৬১ টি দেশ ব্যাপী ২৩৮৯০ জন পড়েছেন।
নীল নীলিমায় ঢাকা উন্মুক্ত প্রান্তর
পাখি গুলো উড়ে বেড়ায় এপার ওপার
চক-চকে তারা গুলো মিটি-মিটি চায়
চাঁদ মামা উঁকি দিয়ে হাত তালি দেয়।
আকাশটা যে শুধুই আমার
মেঘ গুলো তোমায় দিলাম
যত্ন করে রেখো কাছে
ভালোবাসা দিও তাকে।

কান্না যেদিন পাবে আমার
বৃষ্টি হয়ে ঝরবে মাঠে
বিন্দু বিন্দু মুক্তধারা
শিশির রূপে জম্বে ঘাসে।
মেঘ গুলো ধার নেবো সেদিন
ভাসতে দেবো মোর নীলাকাশে
মুক্তির নেশায় উন্মত্ত আমি
খুলে দেবো দ্বার সকলের ত্বরে।

মন খুলে গাইবো সেই গান
উড়বো যেদিন পাখনা মেলে
এক মেঘ হতে অন্য মেঘে
উড়ে যাবো অন্য কোনও দেশে।
ভালবাসা শুধুই তোমার
দুঃখ গুলো কেবল আমার
মেঘলা দিনে তোমায় ভাবি
আকাশ পানে চেয়ে থাকি।

পরবে যেদিন আমায় মনে
চলে এসো মেঘের ঘরে
যদিও মেঘ তোমায় দিলাম
ছোট্টো একটা ঘর আমার রাখলাম।
স্বছ নীল বিশাল প্রান্ত
নীল আকাশ আমার চীর একান্ত
কেটেছে রাত্রি-দিন অপলক নেত্রে
শুধিয়েছি কত কথা দুজনায় দুপ্রান্তে।
রচনাকাল : ১৩/৯/২০১২
© কিশলয় এবং sonali das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 9  Bahrain : 2  Bangladesh : 572  Cambodia : 1  Canada : 214  China : 105  Europe : 2  Finland : 1  France : 13  Germany : 26  
Greece : 1  Hong Kong : 2  Hungary : 340  Iceland : 17  India : 2677  Ireland : 22  Israel : 31  Italy : 2  Japan : 83  Jordan : 2  
Korea, Republic : 1  Kuwait : 1  Latvia : 1  Lebanon : 2  Malaysia : 15  Malta : 2  Netherlands : 12  Norway : 13  Oman : 4  Philippines : 9  
Portugal : 3  Qatar : 32  Romania : 8  Russian Federat : 20  Saudi Arabia : 32  Singapore : 3  Spain : 1  Sweden : 13  Thailand : 1  Ukraine : 33  
United Arab Emi : 12  United Kingdom : 73  United States : 2010  Uzbekistan : 1  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 9  Bahrain : 2  Bangladesh : 572  Cambodia : 1  
Canada : 214  China : 105  Europe : 2  Finland : 1  
France : 13  Germany : 26  Greece : 1  Hong Kong : 2  
Hungary : 340  Iceland : 17  India : 2677  Ireland : 22  
Israel : 31  Italy : 2  Japan : 83  Jordan : 2  
Korea, Republic : 1  Kuwait : 1  Latvia : 1  Lebanon : 2  
Malaysia : 15  Malta : 2  Netherlands : 12  Norway : 13  
Oman : 4  Philippines : 9  Portugal : 3  Qatar : 32  
Romania : 8  Russian Federat : 20  Saudi Arabia : 32  Singapore : 3  
Spain : 1  Sweden : 13  Thailand : 1  Ukraine : 33  
United Arab Emi : 12  United Kingdom : 73  United States : 2010  Uzbekistan : 1  
Vietnam : 7  
  • ২য় বর্ষ ৭ম সংখ্যা (১৯)

    ২০১২ , ডিসেম্বর


© কিশলয় এবং sonali das কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নীল আকাশ তোমায় দিলাম by Sonali Das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup