• বিষয় ভিত্তিক সংকলন

    বিশ্ব পরিবেশ দিবস - ২০২০


ক্ষনিক মুক্তির আকুতি
ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৩২১৭৬ জন পড়েছেন।
Jhimli Banerjee
অনেক করেছো অত্যাচার ! 
জঙ্গল সাফ করে বসতি গড়েছ | 
আমার সন্তানরা ভীত ত্রস্ত  থাকতো চোরাশিকারিদের উপদ্রবে | 
শুধুই নিজের কথা ভেবেছো !
চতুর্দিকে শুধুই কারখানার কালো ধোঁয়া ,
আমার যে শ্বাস নিতে কষ্ট হতো ...
ভেবে দেখেছো  কখনো ?
পরিযায়ীরা যে আমার বুকে পাখা মেলতে আসতো , 
তোমাদের জন্য তারা আসা ভুলে গেছিলো ! 
 নদীকে কলুষিত করেছো তোমরা বর্জ পদার্থ ফেলে !
আমি আর পারছিলাম না , এরূপ অত্যাচার সহ্য করতে !  
কোথাও বিরতির প্রয়োজন ছিল | 
আজ সময় এসেছে তোমাদের সেই বিরতি ক্ষনের ..
আজ তোমরা আতংকিত মৃত্যুভয়ে ঠিক আমারি মতো ! 
বন্দি যে যার ঘরে | 
আমি  আজ ক্ষনিকের মুক্ত অত্যাচারিতের হাত থেকে ,  
আনন্দের সুর বাজছে পাখিদের কলকাকলিতে , 
যারা এতদিন  ভীত ত্রস্ত হয়ে লুকিয়ে ছিল আমার মাঝে , 
তারা আজ নির্ভয়ে বেরিয়ে আসছে , আমার রূপ - রস - গন্ধ নিতে , 
জানি ক্ষনিকের তবুও আমার এই মুক্তির স্বাদ অনন্য , 
আমি মুক্তি চাই , পারবে এমন ভাবে আমাকে মুক্তি দিতে ? 
রচনাকাল : ৫/৬/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 17  China : 24  Europe : 3  France : 2  Germany : 16  India : 254  Iran, Islamic R : 2  Ireland : 11  Japan : 9  Malaysia : 1  
Saudi Arabia : 36  Spain : 1  Ukraine : 6  United Kingdom : 19  United States : 226  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 17  China : 24  Europe : 3  France : 2  
Germany : 16  India : 254  Iran, Islamic R : 2  Ireland : 11  
Japan : 9  Malaysia : 1  Saudi Arabia : 36  Spain : 1  
Ukraine : 6  United Kingdom : 19  United States : 226  Vietnam : 6  
পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ক্ষনিক মুক্তির আকুতি by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.


fingerprintLogin account_circleSignup