• বিষয় ভিত্তিক সংকলন

    মাতৃ দিবস


মা
কেকা হালদার
দেশ : India , শহর : Arambagh

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ২০ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ২০৫৯২ জন পড়েছেন।
শত জন্মের পূণ্য করে
পেয়েছি তোমায় মা
তোমার স্নেহ ভুলে যাবো আমি 
কখনোই ভেবো না।
কষ্টে ব্যাথায় আজও আমরা
হাঁতড়ে বেড়াই তোমার হাত 
যত্ন করে আদর করে 
বুলিয়ে দাও মা তোমার হাত।
শান্তির নীড় ওই চোখে মা
কোল টি ও দাও পেতে
পরম সুখ লাভ করি মা
তোমার কাছে গেলে।
আজ নাকি মা তোমার দিন..
লিখতে হবে কিছু ? 
পারবো না মা লিখতে আমি
আজকের জন্য শুধু।
তোমার দিন তোমার সময় 
সব সময়ের উর্ধ্বে,
নেই কোনো মা সঠিক সময়
তোমায় চাওয়ার জন্য।
ক্ষমা করো মা 
দেবো না কিছু ,
আজকে তোমার জন্যে ।
দিলে দেবো রোজই দেবো
শুধু মা তোমার জন্যে।।
রচনাকাল : ১০/৫/২০২০
© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bosnia and Herz : 1  Canada : 28  Chile : 1  China : 35  Europe : 1  France : 6  Germany : 15  Hungary : 1  India : 281  Ireland : 6  
Japan : 6  Malaysia : 1  Morocco : 1  Norway : 1  Russian Federat : 6  Saudi Arabia : 42  Sweden : 14  Ukraine : 10  United Kingdom : 20  United States : 216  
Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bosnia and Herz : 1  Canada : 28  Chile : 1  China : 35  
Europe : 1  France : 6  Germany : 15  Hungary : 1  
India : 281  Ireland : 6  Japan : 6  Malaysia : 1  
Morocco : 1  Norway : 1  Russian Federat : 6  Saudi Arabia : 42  
Sweden : 14  Ukraine : 10  United Kingdom : 20  United States : 216  
Vietnam : 7  
পরিচিতি -
                          সুনন্দা ওরফে কেকা হালদার ১লা আগস্ট পশ্চিমবঙ্গের হুগলী জেলার আরামবাগে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি বাংলা বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে বেশ পারদর্শীনী। এছাড়াও অঙ্কন চর্চা, সঙ্গীতচর্চা ও নাটকচর্চা করে থাকেন। গল্প, কবিতা, উপন্যাস পড়ার নেশা বিদ্যমান। বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন। 
                          
© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মা by Keka Halder is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.



অতিথি সংখ্যা : ১১৫৮০৪৮২
fingerprintLogin account_circleSignup