• বিষয় ভিত্তিক সংকলন

    মাতৃ দিবস


অন্যরকম মাতৃ-দিবস
সান্ত্বনা চ্যাটার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৫ , নভেম্বর
প্রকাশিত ১৫ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ১১৩১১ জন পড়েছেন।
আমাদের ছেলেটাকে বলব ভেবেছি,
আমার যাবার পরে,
তোর বাপের মতন আমার ছবিটা আর
বাঁধাস না বাপি
কেন জানো!
তোমার বাঁধান ছবি ছোটো হতে হতে
ঠাকুরের আসনে এসেছে।
অভ্যাস মত আমি রোজ জল দিতে
আসি, ঠাকুরের সাথে সাথে তোমকে ও  ,হাসি পায় ভেবে,
 তুমি এ-বাড়িতে পুরটা জুরে ছিলে একদিন।
তোমার যাবার পরে তোমার কথা ভেবে
নিজেই কেঁদেছি, সাথ কেউ দেয়নি আমায় –
দেয়ালে বিরাট বাঁধান ছবি থেকে তুমি চেয়ে থাক
সে দেয়ালে তোমার অভাব আজ, শোভা পায়
যামিনী রায়ের নকল  , মা ও ছেলে ।।
ছোটো একটা ছবি বাঁধিয়ে দিয়েছে বাপি –
জানেনা আমি কোনও দিনের জন্য ও তোমাকে
ঈশ্বরের আসন দিইনি- কারণ তুমি আমার
ভালবাসা, গর্বের, সোহাগের –
দোষে গুনে ,  আমারই মতন ।
তোমার জায়গা আজও আমার বুক জুরে-
আমি গেলে আমাদের অভাব টাও
মুছে দিতে চাই আমাদের দুজনের বাপির

জগত থেকে ।।
রচনাকাল : ১০/৫/২০২০
© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bahrain : 1  Canada : 21  China : 47  Europe : 92  France : 2  Germany : 14  India : 270  Ireland : 9  Japan : 2  
Latvia : 2  Norway : 1  Russian Federat : 5  Saudi Arabia : 31  Ukraine : 8  United Kingdom : 21  United States : 203  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bahrain : 1  Canada : 21  China : 47  
Europe : 92  France : 2  Germany : 14  India : 270  
Ireland : 9  Japan : 2  Latvia : 2  Norway : 1  
Russian Federat : 5  Saudi Arabia : 31  Ukraine : 8  United Kingdom : 21  
United States : 203  Vietnam : 6  
পরিচিতি -
                          সান্তনা চ্যাটার্জী ১৯৪৭ সালের ২৬শে ফেব্রুয়ারি খড়দা শহরে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মী এবং পুণে তে থাকেন। তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। 
১৯৭৮সালে কোলকাতায় ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়াতে কাজ করা কালীন তাঁর সাহিত্য চর্চা শুরু হয়। বর্তমানে নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অন্যরকম মাতৃ-দিবস by Santwana Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.



অতিথি সংখ্যা : ১১৫৮০৪৮২
fingerprintLogin account_circleSignup