• বিষয় ভিত্তিক সংকলন

    মাতৃ দিবস


সেইসব মায়েরা
ঋত্বিকা গায়েন
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১৬ টি লেখনী ৪৭ টি দেশ ব্যাপী ২১৫৯৩ জন পড়েছেন।
ইটভাটাতে আগুনের আঁচে কাজ করে একটা মা
কয়লাখনিতে শুকিয়ে যাওয়া কালো হাতে কয়লা তোলে একটা মা
রবিবারের দুপুরেও বাবু বাড়ির বাসন মাঝে একটা মা
নিদারুণ খিদের জ্বালায় পাথর সিদ্ধ করে একটা মা
সন্তানের মুখে খাবার তুলে দিতে চুল বিক্রি করে একটা মা
ভোর চারটের লোকাল ধরে শহরে চলে একটা মা
মাইলের পর মাইল হেঁটে হেঁটে আসে একটা মা।

এইসব মায়েদের কান্না লেগে রয়েছে পৃথিবীর নরম ঘাসে।
সন্ধ্যের দিকে গুমোট বাতাসে কি জানি দীর্ঘশ্বাস শোনা যায় বুঝি।

মায়েরা এভাবেই  বুকের রক্ত দিয়ে লড়াই লিখে যায় অনন্তকাল।
রচনাকাল : ১০/৫/২০২০
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 17  China : 20  Europe : 8  Fiji : 1  France : 7  Germany : 9  India : 283  Ireland : 22  Japan : 5  
Lithuania : 1  Morocco : 1  Norway : 1  Russian Federat : 1  Saudi Arabia : 35  Sweden : 13  Ukraine : 9  United Kingdom : 19  United States : 273  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 17  China : 20  Europe : 8  
Fiji : 1  France : 7  Germany : 9  India : 283  
Ireland : 22  Japan : 5  Lithuania : 1  Morocco : 1  
Norway : 1  Russian Federat : 1  Saudi Arabia : 35  Sweden : 13  
Ukraine : 9  United Kingdom : 19  United States : 273  Vietnam : 5  
পরিচিতি -
                          ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।

উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।  
                          
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সেইসব মায়েরা by Ritwika Gayen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.



অতিথি সংখ্যা : ১১৪৮৬৭৬২
fingerprintLogin account_circleSignup