• ২য় বর্ষ ২য় সংখ্যা (১৪)

    ২০১২ , জুলাই



মৃত্যু ??
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : তন্ময় বিশ্বাস
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুন
প্রকাশিত ১৩ টি লেখনী ৬১ টি দেশ ব্যাপী ৩৪২৩৬ জন পড়েছেন।
প্রতিনিয়ত ট্রিগার চিপছি আর খুন করছি নিজেকে..
অভিজ্ঞতার বুলেটে, 
পরিস্থিতির মাফিয়া নির্দেশে।
খুন করছি বড় হচ্ছি আর পালাচ্ছি নিজের থেকে।

ছুটতে ছুটতে থমকে দাঁড়াই
একটা ভাঙ্গা আয়নার সামনেতে,
বিকৃত, রক্তাক্ত নিজেকে
দেখে নি আচম্বিতে।
শিউরে উঠি ডুকরে কাঁদি পিচকালো মাঝরাতে।
বালিশ ভিজছে ভিজেই যাচ্ছে নিশ্চুপ কান্নাতে।

কাঁদতে কাঁদতে জেগে উঠি ফের পরদিন সকালে,
মিথ্যে পোষাক পরে চলে যাই জীবনদায়ী হাসপাতালে।
হাসপাতালের কাটাঘরে নির্লজ্জ মৃতদেহ,
ছুরি কাঁচিতে লোভাতুর অনুভূতিহীন জড়পদার্থ।

ছুরি কাঁচিতো ঠিক-ই চলবে কিন্তু সুরাহা হবে কি?
আত্মহত্যা নাকি খুন কেউ বুঝতে পারবে কি?
শেষে পিশাচী হাসি হাসবে  পরিস্থিতি মাফিয়া,
আর কাঁদবে শুধুই কাঁদবে এক  বেওয়ারিশ আত্মা।
রচনাকাল : ১৪/৬/২০১২
© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 17  Canada : 39  China : 55  Europe : 1  France : 2  Germany : 27  Hungary : 1  India : 364  Indonesia : 2  
Iran, Islamic R : 1  Ireland : 34  Israel : 16  Japan : 3  Latvia : 12  Lithuania : 2  Netherlands : 12  Norway : 12  Russian Federat : 3  Saudi Arabia : 32  
Sweden : 12  Turkey : 1  Ukraine : 34  United Kingdom : 29  United States : 916  Uzbekistan : 1  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 17  Canada : 39  China : 55  
Europe : 1  France : 2  Germany : 27  Hungary : 1  
India : 364  Indonesia : 2  Iran, Islamic R : 1  Ireland : 34  
Israel : 16  Japan : 3  Latvia : 12  Lithuania : 2  
Netherlands : 12  Norway : 12  Russian Federat : 3  Saudi Arabia : 32  
Sweden : 12  Turkey : 1  Ukraine : 34  United Kingdom : 29  
United States : 916  Uzbekistan : 1  Vietnam : 3  
  • ২য় বর্ষ ২য় সংখ্যা (১৪)

    ২০১২ , জুলাই


© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মৃত্যু ?? by Tanmay Biswas is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup