• ২য় বর্ষ ২য় সংখ্যা (১৪)

    ২০১২ , জুলাই



কবিতা তোকে হারালাম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : নিলয় পাল
দেশ : India , শহর : Bangalore / Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , জুন
প্রকাশিত ৩ টি লেখনী ৩১ টি দেশ ব্যাপী ৪৫২২ জন পড়েছেন।
কবিতা তোকে হারালাম,
কলমের শেষ কালিটাও ছিল তোর জন্য
শুকনো কোন কাগজে,
যার পাতায় পাতায় ছিল কাটাকুটি।
ছন্দ মেলেনি, শব্দগুলো মনমরা।
তোর গায়ে পরাতে চেয়েও পারিনি
সুরের অলংকার।        
মনের কল্পনাগুলো সরে আলোকবর্ষ
দূরে ক্ষীণ।
যেন মহাজাগতিক বিস্ফোরণে অকাল-মৃত্যু।
দোষটা আমার, অবহেলায় রেখেছিলাম সূক্ষ্ম অনুভূতি।
রোদ-তপ্ত দেহে শুকিয়েছি জলো-কণা,
কখনো না ভেবেই
পরিযায়ীর মতো পাল্টেছি তোর দেহ।
ক্ষমা করিস
পারলে আবার আসিস ফিরে,
কোনো এক গুমোট গ্রীষ্মের দুপুরে।।
রচনাকাল : ১৩/৬/২০১২
© কিশলয় এবং নিলয় পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 14  Canada : 19  China : 63  Europe : 1  France : 1  Germany : 22  Iceland : 1  India : 334  Ireland : 6  
Israel : 16  Japan : 22  Latvia : 12  Netherlands : 14  Norway : 12  Portugal : 1  Romania : 1  Russian Federat : 4  Russian Federation : 12  Saudi Arabia : 15  
Sweden : 12  Ukraine : 32  United Kingdom : 28  United States : 932  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 14  Canada : 19  China : 63  
Europe : 1  France : 1  Germany : 22  Iceland : 1  
India : 334  Ireland : 6  Israel : 16  Japan : 22  
Latvia : 12  Netherlands : 14  Norway : 12  Portugal : 1  
Romania : 1  Russian Federat : 4  Russian Federation : 12  Saudi Arabia : 15  
Sweden : 12  Ukraine : 32  United Kingdom : 28  United States : 932  
Vietnam : 2  
  • ২য় বর্ষ ২য় সংখ্যা (১৪)

    ২০১২ , জুলাই


© কিশলয় এবং নিলয় পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কবিতা তোকে হারালাম by Niloy Paul is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৭১৯
fingerprintLogin account_circleSignup