• ২য় বর্ষ ২য় সংখ্যা (১৪)

    ২০১২ , জুলাই



ও পদার্থবিদ্যার সূত্র গুলো জানে না হয়তো
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সত্যম বড়াল
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , মে
প্রকাশিত ১০ টি লেখনী ৫৪ টি দেশ ব্যাপী ১৭৪৯৫ জন পড়েছেন।
ও পদার্থবিদ্যার কঠিন,জটিল সূত্র গুলো জানে না হয়তো
তবু ভালোলেগে ছিল
দেখা হয়েছিল এক ঝলক মাত্র
গ্রাম্য সরু মেঠো পথ ধরে
এক পাল ছাগল নিয়ে
গোধুলী বেলায় ফিরছিল
তার ছোট্ট তালপাতার কুঠীরে
ওড়না ছিল না কাঁধে
শ্যামলা গায়ের রঙ
কোমরে বেতে শাকের ঝুড়ি
হাতে বিপত্তারিনীর লাল সুতো
মা আর মেয়ের ছোট্ট কুঠীর
বাবা গত হয়েছে বহুদিন
অভাবের সংসার, চুনো মাছ, বেতে শাকের জীবন
তবু মুখে হাসি লেগেই রয়েছে
বুভুক্ষ সমাজের ছায়া
বিপদ আনাচে কানাচে উঁকি মারে
ওর কোনো চিন্তা ভাবনা নেই
হারানোর তো কিছু নেই
বাড়ীতে প্রস্তাব দিলাম
মা ওই মেয়েটা তো ভালো, যদি.........
থামিয়ে দিলেন " চুপ কর, জানিস ওর সম্বন্ধে ?
সারাদিন মাঠেঘাটে ঘোরে
ও আবার হবে ঘরের বৌ, করবে সংসার!! "
বুঝলাম ওরা গরীব 
চারপাশে সম্মান থাকবে না পরিবারের
ও পদার্থবিদ্যার সূত্রগুলো বোঝে না, জীবন বোঝে
তাই ভালো লেগেছিল স্নিগ্ধহাসি
বুঝলাম অন্ধকার থেকে আলোর আভাস পাওয়া যায়,বোঝা যায় না
আর ............আলোতে থেকে অন্ধকার!!!! 
রচনাকাল : ২/৬/২০১২
© কিশলয় এবং সত্যম বড়াল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Anonymous Proxy : 12  Australia : 12  Bangladesh : 18  Bulgaria : 1  Canada : 18  China : 64  Europe : 1  Finland : 12  France : 2  Germany : 43  
Iceland : 12  India : 362  Iran, Islamic R : 1  Ireland : 2  Israel : 16  Japan : 19  Latvia : 12  Lithuania : 1  Mongolia : 2  Netherlands : 33  
Norway : 12  Qatar : 12  Romania : 2  Russian Federat : 5  Saudi Arabia : 23  Sweden : 12  Thailand : 1  Ukraine : 19  United Kingdom : 32  United States : 1120  
Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Anonymous Proxy : 12  Australia : 12  Bangladesh : 18  Bulgaria : 1  
Canada : 18  China : 64  Europe : 1  Finland : 12  
France : 2  Germany : 43  Iceland : 12  India : 362  
Iran, Islamic R : 1  Ireland : 2  Israel : 16  Japan : 19  
Latvia : 12  Lithuania : 1  Mongolia : 2  Netherlands : 33  
Norway : 12  Qatar : 12  Romania : 2  Russian Federat : 5  
Saudi Arabia : 23  Sweden : 12  Thailand : 1  Ukraine : 19  
United Kingdom : 32  United States : 1120  Vietnam : 1  
  • ২য় বর্ষ ২য় সংখ্যা (১৪)

    ২০১২ , জুলাই


© কিশলয় এবং সত্যম বড়াল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ও পদার্থবিদ্যার সূত্র গুলো জানে না হয়তো by Satyam Baral is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup