সপ্তম অথবা প্রথম রবিবার
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : তন্ময় বিশ্বাস
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুন
প্রকাশিত ১৩ টি লেখনী ৫৪ টি দেশ ব্যাপী ৩৩১৮১ জন পড়েছেন।
ছ’দিন দোকানে বসেছি, বিক্রি হয়েছে প্রচুর অথবা কিছুই না,
সে হিসেব মেলাচ্ছি আজ, দেখি, লাভ হল কিনা।
একজন খদ্দের বলেছিল বাকিটা মেটাবে কাল, 
মনে হয় পরখ করে নেবার তাল।
বুধবার পাঁচ নম্বর ফ্ল্যাটের উদ্বোধন হল, 
তার মানে Customer বাড়বেই আরো,
Variety তো রেখেছি প্রচুর, 
তবু দেখি Demand-এর কি হাল।
সামনে পুজো হাতে আর দিন পনেরো, 
বিক্রিবাটা ভালো হলে দোকানটা বাড়াবো আরো।
গতবারের Loan-টা ও হতে পারে শোধ,
শেয়ারেও রাখতে পারো বলেছিল সুবোধ।

Strategy-র Tragedy তে ভুলে গেছি আজ রবিবার, 
গত ছ’দিনে বাড়িতেও Phone করিনি একবার।
তিন দেওয়াল আর শোকেস আঁটা জীবন, 
Relation, Emotion সবার কাছে হয়ে গেছে কৃপণ।
                                      
নাহ্, ফোনটা করেই নি, “Hello, মা...”
ওপারে ভাল লাগা স্বর, “বাবু, ভালো আছিস বাবা?”


[কবিতাটি Engineer দের উদ্দেশ্যে লেখা, 
ছন্দ না মিললে যে কোন রবিবার জীবনের ছন্দে ফেলো ঠিক মিলে যাবে]
রচনাকাল : ১৩/৭/২০১১
© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 5  Bulgaria : 1  Canada : 12  China : 70  Europe : 107  France : 6  Germany : 23  Iceland : 12  India : 369  Iran, Islamic R : 1  
Ireland : 35  Israel : 16  Japan : 7  Latvia : 12  Lithuania : 1  Netherlands : 13  Romania : 2  Russian Federat : 16  Russian Federation : 21  Saudi Arabia : 32  
Sweden : 12  Ukraine : 38  United Kingdom : 33  United States : 2059  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 5  Bulgaria : 1  Canada : 12  China : 70  
Europe : 107  France : 6  Germany : 23  Iceland : 12  
India : 369  Iran, Islamic R : 1  Ireland : 35  Israel : 16  
Japan : 7  Latvia : 12  Lithuania : 1  Netherlands : 13  
Romania : 2  Russian Federat : 16  Russian Federation : 21  Saudi Arabia : 32  
Sweden : 12  Ukraine : 38  United Kingdom : 33  United States : 2059  
Vietnam : 4  


© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সপ্তম অথবা প্রথম রবিবার by Tanmay Biswas is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup