• ১১তম বর্ষ ১ম সংখ্যা (১২১)

    ২০২১ , জুন



আমরা মানুষ
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : শংকর ব্রহ্ম


কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , আগষ্ট
প্রকাশিত ১ টি লেখনী ২৪ টি দেশ ব্যাপী ২১৩৭ জন পড়েছেন।
গাছ থেকে সুন্দর ফুল ছিঁড়ে নিয়ে,
                                                তাকে নিঃস্ব করে দেব।
কিন্তু, কাঁটা যদি হাতে তার দংশন করে
                                          তবে তাকে অভিশাপ দেব!
গ্রীষ্মের আকাশে থমথমে মেঘ দেখে 
আনন্দে আত্মহারা হয়ে ময়ূর খুশিতে পেখম মেলে দেব।
কিন্তু , সেই মেঘ যদি ঝড় হয়ে ছুটে আসে
                                          তবে তাকে অভিশাপ দেব!
কুলুকুলু ধ্বনি শুনে সৌন্দর্যে মুগ্ধ হয়ে আনন্দিত হব,
কিন্তু, সেই নদী যদি দু'কূল ছাপিয়ে বন্যা ডেকে আনে
                                         তবে তাকে অভিশাপ দেব!
পশুকে হত্যা করে মাংস তার খাব।
                     কিন্তু সে পশুর রোগ যদি শরীরে ছড়ায়,
তবে তাকে দায়ী করে অভিশাপ দেব!
                        আমরা মানুষ, আমাদের স্বার্থ ফুরালে
তাকে আদাড়ের মতো আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলে দেব?
রচনাকাল : ২৮/৬/২০২১
© কিশলয় এবং শংকর ব্রহ্ম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 9  China : 2  Europe : 17  France : 1  Germany : 9  India : 293  Ireland : 5  Japan : 20  Lithuania : 1  
Nepal : 1  Romania : 7  Russian Federat : 7  Saudi Arabia : 20  Ukraine : 12  United Kingdom : 23  United States : 270  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 9  China : 2  Europe : 17  
France : 1  Germany : 9  India : 293  Ireland : 5  
Japan : 20  Lithuania : 1  Nepal : 1  Romania : 7  
Russian Federat : 7  Saudi Arabia : 20  Ukraine : 12  United Kingdom : 23  
United States : 270  Vietnam : 4  
  • ১১তম বর্ষ ১ম সংখ্যা (১২১)

    ২০২১ , জুন


© কিশলয় এবং শংকর ব্রহ্ম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমরা মানুষ by Shankar Bramha is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩২৯৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী
fingerprintLogin account_circleSignup