আবিস্কারে দুর্গন্ধ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সাগীরুদ্দিন মণ্ডল
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুন
প্রকাশিত ২৭ টি লেখনী ৬৩ টি দেশ ব্যাপী ৬৬৯৬৮ জন পড়েছেন।
দাদুর উঠোনে করবে জগা পদ্ম ফুলের চাষ,
আরামবাগের মুরগীর পেটে, হাঁসের দিম আর ঘাস,
বলল দাদু খ্যাঁকখেঁকিয়ে ওরে হুলোর দল
আলুর চপ আর মুড়ি মাখছি, কে খাবি কে বল ?
বাঁশ বাগানে ছুটছে যে বাস, সাইকেল বাঁধা ছাদে,
হুলোবেড়াল মাঝরাত্তিরে শিশুর মত কাঁদে,
বলল ভুলো , "নিজের কান টা মোলো- পদ্ম জন্মে জলে",
জগা শুধায় মানলুম তা, ডাঙ্গায় হয়না কে তা বলে ?
হঠাৎ করে রামধনু কয়, জানিনা তা বটে,
জলে যখন জন্মাতে দেখি, ওই কথাটাই রটে,
স্থলওপদ্ম ডাঙ্গায় হয়, জলপদ্ম জলে;
বিসুখ শুধায়, গ্যানের পতাকা উড়ছে যে ঝলমলে !
জগার মাথা খুলল বটে, চাপল নতুন ভূত,
জলপদ্ম জন্মাবে ডাঙ্গায়, দেখবে সবাই অদ্ভুত।
এই বলে যেই কোদাল দিয়ে উঠোন খেলো এক কোপ
মুড়ির ঠোঙ্গা ফেলল দাদু, বাড়ল তাহার গোঁফ ।
বলে সর্বনাশা মূর্খ চাষা, জানেনা কোন নিয়ম,
এসব করা মানা হেথা , আন আচারের বিয়ম।
সকাল বিকাল পরবি খাবি কিসের এত দন্দ...
পুরনো চাল ভাতে বাড়ে, আবিস্কারে দুর্গন্ধ । 
রচনাকাল : ১৫/৭/২০১১
© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 12  Canada : 14  China : 72  Europe : 29  France : 4  Germany : 26  India : 434  Ireland : 31  Israel : 12  Japan : 14  
Latvia : 1  Netherlands : 12  Qatar : 1  Romania : 1  Russian Federat : 9  Russian Federation : 31  Saudi Arabia : 37  Sweden : 12  Ukraine : 19  United Kingdom : 36  
United States : 2169  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 12  Canada : 14  China : 72  Europe : 29  
France : 4  Germany : 26  India : 434  Ireland : 31  
Israel : 12  Japan : 14  Latvia : 1  Netherlands : 12  
Qatar : 1  Romania : 1  Russian Federat : 9  Russian Federation : 31  
Saudi Arabia : 37  Sweden : 12  Ukraine : 19  United Kingdom : 36  
United States : 2169  Vietnam : 6  
© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আবিস্কারে দুর্গন্ধ by Sagiruddin Mondal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৫৮