অনন্তহীন অপেক্ষা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : টিংকর পাল
দেশ : India , শহর : Calcutta

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৪ , জুন
প্রকাশিত ৬ টি লেখনী ২৯ টি দেশ ব্যাপী ৪০২০ জন পড়েছেন।
সীমাহীন ভালোবাসার অনন্তহীন অপেক্ষা
যদি কোন দিন না আসি ফিরে,
তবে ভেবে নিয়ো ঝরে গেছি প্রবল ঘূর্ণিঝড়ের প্রলয়াঙ্কারে 
মাঝ রাতের কোন এক নিষ্ক্রিয় তারার মতোই 
অক্ষয় অধরা স্বপ্ন গুলো মিশে গেছে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণায়। 
নিস্ফলক চোখে তাকিয়ে থেকো জমকালো ঘন মেঘের ছটায়
অমাবশ্যা তিথির শেষ প্রহরে,
কেঁদে কাল্পনিক ঝর্না এনে দিলেও 
পাবে না ফিরে সেই কাগজের নৌকা খেলাঘর
জন্ম মৃত্যুর এই ক্ষণস্থায়ী ব্যাবধান বড় অদ্ভুত,মূল্যহীন।
যদি কোন দিন না আসি ফিরে ঝড়ে ভাঙ্গা নীড়ে
গুটি গুটি পায়ে ফিরে যেও বন্ধু
সাজিয়ে রাখা তাজ এর আত্মত্যাগ শেষ বারের মতো 
চোখ বুলিয়ে নিয়ো
অসমাপ্তি গল্পের শেষ খণ্ডটা তোমার হাতেই স্বীকৃতি দিয়ো।
রচনাকাল : ২৬/৬/২০১৪
© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 4  Canada : 27  China : 20  Czech Republic : 1  Europe : 1  Germany : 10  Hungary : 1  India : 280  Ireland : 5  
Japan : 17  Kyrgyzstan : 1  Oman : 1  Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 22  Ukraine : 20  United Kingdom : 22  United States : 254  Uzbekistan : 1  
Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 4  Canada : 27  China : 20  
Czech Republic : 1  Europe : 1  Germany : 10  Hungary : 1  
India : 280  Ireland : 5  Japan : 17  Kyrgyzstan : 1  
Oman : 1  Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 22  
Ukraine : 20  United Kingdom : 22  United States : 254  Uzbekistan : 1  
Vietnam : 4  


© কিশলয় এবং টিংকর পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অনন্তহীন অপেক্ষা by Tinkar Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৬১৭৮
fingerprintLogin account_circleSignup