• অণুগল্প সংকলন - ১


শিকড়
সায়ন্তী সাহা
: India , : সিঙ্গুর

- ২০১৯ , ডিসেম্বর
২৫৬৮২৫২৪২
ছেলেবেলার সেই ছড়াগুলো এরকমই মেঘলাদিনে বড্ড মনে পড়ে তপতীর। কুমির ডাঙ্গা বা ইকির-মিকির-চাম-চিকির বা আগডুম-বাগডুম নামক কিছু ঘরোয়া খেলা আজ প্রায় বিলুপ্ত, কেউ নেই আর ওইসব খেলার জন্য। আজকালকার মডার্ণ যুগে অনলাইন আর ভিডিও গেমের দৌলতে বাচ্চারা এইসব খেলার ফুরসতই বা পায় কোথায়! নাতি-নাতনিদের এইসব শেখানো বারণ, তাদের ইংলিশ প্রোনান্সিয়েশন খারাপ হয়ে যাবে।
হঠাৎ করে নাতনি ঠাম্মাকে জড়িয়ে ধরে বলল ঠাম্মা একটা নতুন খেলা খেলবে আজ স্কুলে শিখেছি, বলেই সে শুরু করল-"আমপাতা জোড়া জোড়া"। আনন্দাশ্রুতে হাসতে হাসতে তপতী বলে চলে- "মারব চাবুক ছুটবে ঘোড়া"। বাইরে তখন অবিশ্রান্ত বারিধারায় প্রকৃতিও যেনো হাসছে আর বলছে এতই কি সহজ গাছকে তার শিকড় থেকে আলাদা করা?
: ২৬/১২/২০১৯
সায়ন্তী সাহা

   whatsapp fb-messanger fb-messanger






Australia : 2  Bangladesh : 1  Canada : 3  China : 25  Europe : 2  France : 2  Gabon : 1  Germany : 9  Greece : 1  India : 199  
Indonesia : 1  Ireland : 2  Japan : 20  Kazakhstan : 1  Lithuania : 1  Netherlands : 2  Poland : 1  Russian Federat : 1  Saudi Arabia : 22  Sweden : 9  
Ukraine : 7  United Kingdom : 13  United States : 166  Vietnam : 5  



Australia : 2  Bangladesh : 1  Canada : 3  China : 25  
Europe : 2  France : 2  Gabon : 1  Germany : 9  
Greece : 1  India : 199  Indonesia : 1  Ireland : 2  
Japan : 20  Kazakhstan : 1  Lithuania : 1  Netherlands : 2  
Poland : 1  Russian Federat : 1  Saudi Arabia : 22  Sweden : 9  
Ukraine : 7  United Kingdom : 13  United States : 166  Vietnam : 5  


সায়ন্তী সাহা
শিকড় by Sayanti Saha is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

: ১১৭০৫৫৮৩