, : সিঙ্গুরদৃশ্য-১ - হ্যাঁগো বউমা চোখের মাথা খেয়েছো নাকি? এই প্রথম ছেলেটা এত বড়ো পরীক্ষা দিতে যাচ্ছে আর তুমি কিনা ওর গরম ভাতে ডিমসিদ্ধ দিলে? - কিন্তু মা আপনার নাতি তো মাছ-মাংস-ডিম ছাড়া শুধু ভাত খেতে পারেনা। - মা হয়ে কি চাও ছেলে পরীক্ষায় গোল্লা পাক। ওই ভাত মালতীকে দিয়ে দাও আর দাদুভাইয়ের জন্য অন্য থালায় ভাত আনো। দৃশ্য -২ - বাবু তাড়াতাড়ি খেয়েনে। গরম ভাত আর ডিমসিদ্ধ গিন্নিমা দিলেন। তুই ডিমটা খেয়েনে বাপ গায়ে একটু জোর পাবি। প্রথম বড় পরীক্ষা তোর তাও মাছ-মাংস দিতে পারিনা। - আচ্ছা মা তুমি আমি অর্ধেক অর্ধেক। - পাগল ছেলে।: ১৯/১২/২০১৯