• সংকলন

    গল্প সংকলন - ১


চিরসখা
স্বাগতা সরকার
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ২৩ টি লেখনী ৫৪ টি দেশ ব্যাপী ২৮৩২৫ জন পড়েছেন।
 মিতাকে আজ সবাই খুব সুন্দর করে সাজাচ্ছে। চন্দন, লাল টিপ, সিঁদুরে তাকে লাগছে একেবারে নতুন বউ।  আহা যেন লক্ষ্মী ঠাকুরের মত মুখ।  রজনীগন্ধার সুবাস আসছে। পাগলিনীর মতএকজন মহিলা বসে মিতা কে সাজিয়ে যাচ্ছেন চন্দন এ, টিপে, লাল  শাড়িতে, মিতার মা। মিতার পাশে দাঁড়িয়ে থর থর করে কাঁপছে অরূপ। একটা অ্যাক্সিডেন্ট  বদলে দিল কত মানুষের জীবন। এইতো কাল রাতেও অরূপ  মিতার সঙ্গে ঝগড়া করে ছিল। মিতা মুখ গোমড়া  করে ছলছল চোখে  বলেছিল- করে নাও  করে নাও । ঝগড়ুটে কোথাকার। আমি যখন থাকব না তখন বুঝবে। 
ঝগড়া হলেই মিতা এটা বলতো । আর অরূপ জিজ্ঞেস করত -কোথায় যাবে হম আমাকে ছেড়ে? 
মিতা বলতো -ওই আকাশে। তারা হয়ে যাব ।

মিতা কে নিয়ে চলে গেল সবাই ।অরূপ ও গেল ।মুখে আগুন তো ওকেই দিতে হবে। মিতার ভাই বা ছেলে কেউ নেই। 

রাতে দাহ সেরে বাড়ি এসে বেডরুমে ঢুকতেই হাউ হাউ করে কান্না পেল অরূপের। সব জায়গায় মিতা লেগে আছে। মিতার ছবিটা বুকে জড়িয়ে বিছানায় শুয়ে পড়লো সে । চোখের জলে ভিজে যাচ্ছে বালিশটা। নয় একটু বেশিই ঝগড়া করত অরূপ। ভাল ও বাসত পাগলের মত। মিতাও তাকে প্রচন্ড ভালোবাসতো । মিতা ছাড়া ওর  জীবনটা আজ  শূন্য । কাঁদতে কাঁদতে মিতার ছবিটা  বুকে  জড়িয়ে ধরলো অরূপ। মনে হল যেন মিতাকে একটা টাইট হাগ দিয়ে বুকে চেপে ধরেছে । আর সবসময়ের মতো করে বলছে- কথা দাও ছেড়ে যাবে না তো কখ্খনো? অরূপের কানে বাজছে  মিতার চেনা গলা।  পরিচিত মিষ্টি আওয়াজে মিতা যেন  কথা বলছে। যেমন সে সবসময় বলত।

- কোথায় যাব আমি তোমাকে ছেড়ে ? উফ পাগল একটা । এত জোরে কেউ জড়িয়ে ধরে ?মরে যাব তো।
রচনাকাল : ৬/১/২০২০
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Canada : 9  Chile : 1  China : 20  Europe : 1  Germany : 7  India : 251  Ireland : 52  Japan : 18  Lithuania : 1  
Netherlands : 4  Saudi Arabia : 24  Sweden : 9  Ukraine : 19  United Kingdom : 8  United States : 349  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Canada : 9  Chile : 1  China : 20  
Europe : 1  Germany : 7  India : 251  Ireland : 52  
Japan : 18  Lithuania : 1  Netherlands : 4  Saudi Arabia : 24  
Sweden : 9  Ukraine : 19  United Kingdom : 8  United States : 349  
Vietnam : 2  
পরিচিতি -
                          স্বাগতা সরকার ২রা মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪-পরগণা জেলাস্থিত বিখ্যাত জয়নগর শহরের মাজিলপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তিনি প্রাণীবিদ্যা বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে পাঠরতা। ছোটোবেলা থেকেই সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে, শ্রুতিনাটকে, সঙ্গীতে, চিত্রাঙ্কনে তিনি সমানভাবে পারদর্শীনী। তার লেখা পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সাহিত্যের বিভিন্ন বিভাগে যেমন কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, শ্রুতিনাটক ইত্যাদিতে এনার লেখনীর পারদর্শীতা লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতেও লেখালেখি করেন। 
                          


© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
চিরসখা by Swagata Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৩৭০