• ৯ম বর্ষ ৪র্থ সংখ্যা (১০০)

    ২০১৯ , সেপ্টেম্বর



সার্বজনীন প্রেমের কবিতা।
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কাজী রাশেদ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৯ টি লেখনী ৪২ টি দেশ ব্যাপী ৭৪৯১ জন পড়েছেন।
বলেছিলে পাশে থাকবে সুখে অথবা দুঃখে,
বলেছিলে সম্পর্কের বাঁধনে থাকো বা না থাকো,
আমরা পাড়ি দিবো অনেকটা পথ,
সম্পর্ক বিহীন এক সম্পর্কে আমরা হবো
অনাদি কালের ভেসে বেড়ানো হংসমিথুন।
সেসব কথা এখন শুধুই মনের কড়িকাঠে ঝুলানো অপ্রয়োজনীয় শিকা, হঠাৎ হাওয়ায় মাঝে মাঝে দোল খেয়ে যায় মনের বারান্দায় ।।

সম্পর্কের বাঁধন বড়ো মায়াবী এক দোলা,
মনের সাথে শরীরের এক মায়াবী খেলা,
তুমি চাও নি এই মায়াবী খেলায় তুমি আমি
মেতে উঠি, ভুলে যাই সেই নিঃস্বর্গ ভালোবাসা।
তুমি চাওনি বলেই আমার এই না পাওয়া ভালোবাসা, পেতে চায় নি কোন পার্থিব সুখ।

সেই তুমি যখন অন্যের হাত ধরে, 
ভালোবাসায় মুখ ঘষো অন্যের বুকে,
সময় অসময় ভুলে যেয়ে পার্থিব সুখের আশায়
পথ হাঁটো অনন্তকাল, আমি সব বুঝেও
চেয়ে দেখি শুধু মানুষের মুখ,
দেখে নেই কথা রাখা না রাখা মানুষের 
আদলে কি কোন ফাঁক থাকে? থাকে কোন
অস্বাভাবিক রাজটীকা একেবারে তোমার মতো।

রচনাকাল : ১০/৮/২০১৯
© কিশলয় এবং কাজী রাশেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bahrain : 1  Bangladesh : 2  Canada : 14  China : 29  Europe : 2  France : 3  Germany : 15  Hungary : 2  India : 379  
Iran, Islamic R : 1  Ireland : 11  Italy : 1  Japan : 11  Morocco : 1  Philippines : 2  Poland : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 36  
Ukraine : 35  United Kingdom : 29  United States : 370  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bahrain : 1  Bangladesh : 2  Canada : 14  
China : 29  Europe : 2  France : 3  Germany : 15  
Hungary : 2  India : 379  Iran, Islamic R : 1  Ireland : 11  
Italy : 1  Japan : 11  Morocco : 1  Philippines : 2  
Poland : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 36  
Ukraine : 35  United Kingdom : 29  United States : 370  Vietnam : 6  
  • ৯ম বর্ষ ৪র্থ সংখ্যা (১০০)

    ২০১৯ , সেপ্টেম্বর


© কিশলয় এবং কাজী রাশেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বজনীন প্রেমের কবিতা। by Kazi Rashed is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩৫৬
fingerprintLogin account_circleSignup