প্রিয় স্বদেশ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কাজী রাশেদ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৯ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ৭৭১৮ জন পড়েছেন।
মধ্যরাতের ট্রেন টা হুইশেল বাজিয়ে চলে যায়,
চলে যাওয়ার ক্ষণটায় প্রতিদিন ঘুম ভেংগে যায়, 
আর মনে পড়ে তোমাকে, 
এক সুতোয় গাঁথা হয়ে গেছে আমার বাঁধাধরা রুটিনে।

একদল সারমেয় প্রতিদিন এই সময়টাতেই কেঁদে 
উঠে করুণ বীভৎসতায়,
থেকে থেকে না জানি কোন এক অজানা
শংকায়, কেঁপে যায় উথাল পাতাল।

বুকের ভিতর মোচর দিয়ে উঠে এক অজানা
আশংকা, অন্ধকার গ্রাস করে অন্ধকারকে।
দুনিয়ার তাবৎ অমংগলকে তুড়ি মেরে 
উড়িয়ে দিয়ে মনে মনে ভেবে যাই 
শুধু তোমার মংগল, তোমার জন্যে 
থাকে শুধু একরাশ শুভাশিস।

মাঝে মাঝে মনের মাঝে উঁকি দিয়ে যায়,
নানা শংকা, নানা দুঃশ্চিন্তার আবোল তাবোল, 
তবে কি ফিরে আসে সেই পুরানো শকুন,
তবে কি আবারো রক্তের হোলী খেলা, 
তবে কি আবারো হিংস্র থাবায় ছিড়ে খাওয়া,
আমার প্রিয় স্বদেশ, স্বাধীন জন্মভুমি?

প্রিয় জন্মভূমি, প্রিয় স্বদেশ,
লাখো শহীদের রক্তে ভেজা এই মাতৃভূমি, 
শহীদের রক্তে কেনা আমার বাংলা ভাষা,
তোমার সাথে বেইমানি করে আজো কিছু
বেজন্মা দালাল, বিকিয়ে দিতে চায় তোমাকে,
বিকিয়ে দিতে চায় স্বাধীনতা, ভাষা আর সম্ভ্রম।
২৮শে ফেব্রুয়ারী,২০১৯।
রচনাকাল : ১/৩/২০১৯
© কিশলয় এবং কাজী রাশেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 20  Chile : 1  China : 21  Europe : 1  Germany : 11  Hungary : 1  India : 284  Ireland : 13  Japan : 4  
Lebanon : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 22  Spain : 1  Turkey : 1  Ukraine : 36  United Kingdom : 22  United States : 254  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 4  Canada : 20  Chile : 1  China : 21  
Europe : 1  Germany : 11  Hungary : 1  India : 284  
Ireland : 13  Japan : 4  Lebanon : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 22  Spain : 1  Turkey : 1  
Ukraine : 36  United Kingdom : 22  United States : 254  Vietnam : 4  


© কিশলয় এবং কাজী রাশেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রিয় স্বদেশ by Kazi Rashed is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৬১৬৫
fingerprintLogin account_circleSignup