শিউলী ঝরা সকালে--
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কাজী রাশেদ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৯ টি লেখনী ৪২ টি দেশ ব্যাপী ৭৪৮৯ জন পড়েছেন।
কোন এক আধো অন্ধকার ভোরে,
শিউলী ঝরা সকালে, চলে যাবো অজান্তে,
অন্যলোকে, অন্য ভুবনে। 
চলে যাবো নিশ্চয়।
সাদা সাদা শিউলী তে ভরা রাংগা ধুলার পথ,
শিশির ভেজা ঘাসের ডগা, 
অথবা রাতভোরে-
ডেকে উঠা কোন এক গৃহস্থের মোরগ,
আমার চলে যাবার সাক্ষী হয়ে রবে নিরবে।

এই ঘর, এই সংসার,
এই রাষ্ট্র, এই রাজনীতি, 
এই সমাজ, এই রক্তের হানাহানী,
সব কিছু ফেলে রেখে চলে যেতে চাই,
চলে যেতে চাই এক হিম শীতল দেশে।
যেখানে হৃদয়ের তন্ত্রীতে বাজে না -
কোন সুখ - দুঃখের কাড়া- নাকাড়া,
চোখের কোনে আসে না কোন জল,
ভালোবাসার সুখেতে কোন হাসির ফোয়ারা।

শিউলী ঝরা ভোরেই আমি চলে যেতে চাই,
চলে যেতে চাই মায়া মমতার প্রহসন ছাড়িয়ে, 
যেতে চাই যাবতীয় কষ্টের সীমানা পেরিয়ে।
কোন এক অজানা নক্ষত্রের অজানা গ্রহে,
সীমাহীন সুন্যতার এক সীমাহীন জগতে, 
যেখানে শুরু আছে, শেষ নেই।
যেখানে যাওয়া আছে, ফেরা নেই।
রচনাকাল : ২৬/৫/২০১৯
© কিশলয় এবং কাজী রাশেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 5  Canada : 11  China : 9  Europe : 1  France : 4  Germany : 9  India : 271  Ireland : 12  Japan : 7  
Lithuania : 1  Poland : 4  Romania : 4  Russian Federat : 4  Saudi Arabia : 13  Ukraine : 20  United Kingdom : 17  United States : 243  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 5  Canada : 11  China : 9  
Europe : 1  France : 4  Germany : 9  India : 271  
Ireland : 12  Japan : 7  Lithuania : 1  Poland : 4  
Romania : 4  Russian Federat : 4  Saudi Arabia : 13  Ukraine : 20  
United Kingdom : 17  United States : 243  Vietnam : 5  


© কিশলয় এবং কাজী রাশেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শিউলী ঝরা সকালে-- by Kazi Rashed is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৫৭
fingerprintLogin account_circleSignup