• সংকলন

    মাঠে মাঠে সোনা ধান - হেমন্তের গান গীতি কবিতা


মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান গীতি কবিতা-৯ (নবম পর্ব)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৩ টি দেশ ব্যাপী ৫১৬৪২৬ জন পড়েছেন।
মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান
গীতি কবিতা-৯  (নবম পর্ব)
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

রাঙাপথ ধরে চাষী আসে কাস্তে লয়ে,
দূরেতে অজয় নদী বেগে চলে বয়ে।
শাল পিয়ালের বনে মুরগীরা ডাকে,
গরু ও বাছুর চরে রাঙা পথে বাঁকে।

পাতায় পাতায় ঝরে রাতের শিশির,
দুই ধারে ধান খেত অজয়ের তীর।
চাষী মাঠে কাটে ধান সারাদিন ধরে,
সাঁঝেরবেলায় সবে ফিরে আসে ঘরে।

মাঠেমাঠে সোনাধান ঘুঘুপাখি আসে,
বনটিয়া এসে বসে আলপথে ঘাসে।
ধানশালিকের দল মাঠে করে খেলা,
অবশেষে ধানমাঠে পড়ে আসে বেলা।

সাঁঝ নামে দীপ জ্বলে প্রতি ঘরে ঘরে,
বাজে শঙ্খ বাজে ঘণ্টা দেবীর মন্দিরে।
রচনাকাল : ১১/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Azerbaijan : 1  Canada : 4  China : 19  Europe : 1  France : 5  Germany : 8  India : 200  Ireland : 16  Japan : 2  
Netherlands : 3  Russian Federat : 2  Saudi Arabia : 21  Spain : 1  Ukraine : 3  United Arab Emi : 1  United Kingdom : 13  United States : 117  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Azerbaijan : 1  Canada : 4  China : 19  
Europe : 1  France : 5  Germany : 8  India : 200  
Ireland : 16  Japan : 2  Netherlands : 3  Russian Federat : 2  
Saudi Arabia : 21  Spain : 1  Ukraine : 3  United Arab Emi : 1  
United Kingdom : 13  United States : 117  Vietnam : 3  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান গীতি কবিতা-৯ (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.