• সংকলন

    মাঠে মাঠে সোনা ধান - হেমন্তের গান গীতি কবিতা


মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান গীতি কবিতা-১০ (দশম পর্ব)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৩ টি দেশ ব্যাপী ৫১৬৪২৪ জন পড়েছেন।
মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান
গীতি কবিতা-১০  (দশম পর্ব)
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

কৃষকের হাসি মুখ,
গর্বে ভরে উঠে বুক,
মাঠে মাঠে ভরা সোনা ধান।

ওঠে রবি পূর্বাকাশে,
পড়ে হিম দুর্বাঘাসে,
সোনারোদে মেতে ওঠে প্রাণ।

দূরে ওই রাঙা পথে,
আনে জল নদী হতে,
গাঁয়ের বধূরা আসে ঘরে।

দুধারে ধানের খেতে,
সমীরণ ওঠে মেতে,
বাঁশির সুরেতে চিত্ত ভরে।

কৃষকেরা মাঠে মাঠে,
সারাদিন ধান কাটে,
আসে ঘরে সাঁঝের বেলায়।

অজয়ের নদীতটে,
কলকল শব্দ ওঠে,
অজয় বেগেতে বয়ে যায়।

পূর্ণিমার চাঁদ উঠে,
লক্ষ তারা উঠে ফুটে,
একে একে আকাশের গায়ে।

সারারাত নদী বাঁকে,
শেয়ালের দল হাঁকে,
কুকুরেরা কাঁদে পথের বাঁয়ে।
রচনাকাল : ১২/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 7  Canada : 4  China : 22  Europe : 1  France : 5  Germany : 7  India : 211  Ireland : 19  Japan : 3  Mongolia : 2  
Netherlands : 4  Saudi Arabia : 17  Turkey : 1  Ukraine : 4  United Kingdom : 10  United States : 109  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 7  Canada : 4  China : 22  Europe : 1  
France : 5  Germany : 7  India : 211  Ireland : 19  
Japan : 3  Mongolia : 2  Netherlands : 4  Saudi Arabia : 17  
Turkey : 1  Ukraine : 4  United Kingdom : 10  United States : 109  
Vietnam : 4  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান গীতি কবিতা-১০ (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.