• সংকলন

    মাঠে মাঠে সোনা ধান - হেমন্তের গান গীতি কবিতা


মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান গীতি কবিতা-৭ (সপ্তম পর্ব)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৩ টি দেশ ব্যাপী ৫১৬৪১৯ জন পড়েছেন।
মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান
গীতি কবিতা-৭  (সপ্তম পর্ব)
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

মাঠে মাঠে ধান কাটে এ গাঁয়ের চাষী,
গরুর গাড়িতে ধান আনে রাশি রাশি।
রাঙাপথে সারি সারি তাল ও খেজুর,
রাখাল বাজায় বাঁশি শুনি মিঠে সুর।

দূরে অজয়ের ঘাটে সোনা রবি উঠে,
ফুলবাগে ফুল শাখে ফুল কলি ফুটে।
প্রভাত পাখিরা সব করে কোলাহল,
জল নিতে ঘাটে আসে বধূরা সকল।

দিন যায় সন্ধ্যা নামে আকাশ আঁধার,
আকাশের গায়ে তারা ফুটে চারিধার।
হেমন্তের শুভ্র চাঁদ উঠে বাঁশ বনে,
অজয় বেগেতে বয় আপনার মনে।

রাত কাটে ভোর হয়, নতুন সকাল,
দিন যায় রাত আসে নিত্য চিরকাল।
রচনাকাল : ৮/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 8  China : 20  Europe : 4  France : 2  Germany : 7  India : 194  Ireland : 19  Malaysia : 2  
Netherlands : 4  Norway : 1  Poland : 1  Russian Federat : 2  Saudi Arabia : 23  Ukraine : 3  United Kingdom : 9  United States : 142  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 8  China : 20  
Europe : 4  France : 2  Germany : 7  India : 194  
Ireland : 19  Malaysia : 2  Netherlands : 4  Norway : 1  
Poland : 1  Russian Federat : 2  Saudi Arabia : 23  Ukraine : 3  
United Kingdom : 9  United States : 142  Vietnam : 4  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান গীতি কবিতা-৭ (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.