• সংকলন

    মাঠে মাঠে সোনা ধান - হেমন্তের গান গীতি কবিতা


মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান গীতি কবিতা-৩ (তৃতীয় পর্ব)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৩ টি দেশ ব্যাপী ৫১৬৪১৭ জন পড়েছেন।
মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান
গীতি কবিতা-৩  (তৃতীয় পর্ব)
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

কার্তিকের ধানের খেতে ভোরে হিমেল হাওয়া,
সবুজ তরুর শাখে শাখে পাখিদের গান গাওয়া।
খেতের আলে ফিঙে নাচে দেখতে ভালো লাগে,
উথলে ওঠে খুশির জোয়ার চিত্তে পুলক জাগে।
 
কার্তিকের ঐ ধানের খেতে উপচে পড়ে হাসি,
মাথায় বোঝাই ধানের আঁটি যাচ্ছে গাঁয়ের চাষী।
কার্তিকের ঐ ধানের খেতে সোনার ধান পাকে,
উত্তরে বয় হিমেল হাওয়া অজয় নদীর বাঁকে।
 
শিশির ধোওয়া ঘাসের উপর সোনালি রোদ ঝরে,
রাখালিয়া সুরে বাঁশি বাজে পরাণ পাগল করে।
দিনশেষে পড়ে বেলা সূর্য ডোবে নদীর কিনারায়,
সাঁঝের আঁধার আসে নেমে প্রদীপ জ্বলে সন্ধ্যায়।
 
আকাশ জুড়ে তারা ফোটে, চাঁদ ওঠে আকাশে,
ধীরে ধীরে রাত কাটে পরে সকাল হয়ে আসে।
রচনাকাল : ৪/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 1  Canada : 9  China : 18  Europe : 2  France : 3  Germany : 8  India : 244  Ireland : 22  Japan : 3  
Netherlands : 5  Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 21  Ukraine : 5  United Arab Emi : 1  United Kingdom : 11  United States : 146  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 1  Canada : 9  China : 18  
Europe : 2  France : 3  Germany : 8  India : 244  
Ireland : 22  Japan : 3  Netherlands : 5  Romania : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 21  Ukraine : 5  United Arab Emi : 1  
United Kingdom : 11  United States : 146  Vietnam : 4  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান গীতি কবিতা-৩ (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.