• সংকলন

    মাঠে মাঠে সোনা ধান - হেমন্তের গান গীতি কবিতা


মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান গীতি কবিতা-৪ (চতুর্থ পর্ব)
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৩ টি দেশ ব্যাপী ৫১৬৪১৮ জন পড়েছেন।
মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান
গীতি কবিতা-৪  (চতুর্থ পর্ব)
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

মাঠেমাঠে সোনাধান,
শুনি হেমন্তের গান,
নদীধারে আছে বটগাছ।

রাঙাপথে দুই ধারে,
তালগাছ সারে সারে
দিঘিজলে থাকে রুইমাছ।

সোনারোদ পড়ে ঝরে
অজয় নদীর চরে,
শালিকেরা আসে হেথা উড়ে।

সবুজ ঘাসর পরে,
নিশির শিশির ঝরে,
বাজে বাঁশি রাখালিয়া সুরে।

সবুজ তরুর শাখে
প্রভাত পাখিরা ডাকে
অদূরে অজয় নদীতীর।

সূর্য ওঠে দিঘিপাড়ে,
ডাকে ঘুঘু নদীধারে,
ধানশীষে জমেছে শিশির।

চাষী মাঠে ধান কাটে,
সারা দিন কাটে মাঠে,
ঘরে ফেরে সাঁঝের বেলায়।

সাঁঝের আঁধার নামে,
আমাদের এই গ্রামে,
চাঁদ উঠে আকাশের গায়।
রচনাকাল : ৫/১১/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Canada : 6  China : 24  Europe : 2  France : 4  Germany : 7  India : 220  Ireland : 19  Japan : 2  Netherlands : 4  
Russian Federat : 2  Saudi Arabia : 17  Ukraine : 4  United Kingdom : 9  United States : 144  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 4  Canada : 6  China : 24  Europe : 2  
France : 4  Germany : 7  India : 220  Ireland : 19  
Japan : 2  Netherlands : 4  Russian Federat : 2  Saudi Arabia : 17  
Ukraine : 4  United Kingdom : 9  United States : 144  Vietnam : 3  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মাঠে মাঠে সোনা ধান….. হেমন্তের গান গীতি কবিতা-৪ (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.