• বিষয় ভিত্তিক সংকলন

    অণুগল্প


ঝিন্টি
স্বাগতা সরকার
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ২৩ টি লেখনী ৫৫ টি দেশ ব্যাপী ২৮৭৬৭ জন পড়েছেন।
কবরের ওপর বসে একমনে চকলেট খাচ্ছে ঝিন্টি। মেয়ে টাকে আমি চিনি। পাজি পিচ্চি একটা। এখন চকলেট চাইলে হারগিস দেবে না আমাকে। একটুও না।হিংসুটি। একটু আগেই ঝিন্টি র মা এসছিল। ওর জন্য চকলেট এনেছিল। আমার জন্য সাদা গোলাপ।তিনি আমাকে মেয়ে র চোখেই দেখেন। দুষ্টু  হলেও ঝিন্টি র মুখে কেমন একটা মায়া আছে। একখুনি হয়ত আমার হাত ধরে টানতে টানতে বলবে-দিদি লুকোচুরি খেলবি? 

উফ দ্যাখো তো। কেমন পাজি মেয়ে। বিচ্ছু টা সারা মুখে চকলেট মেখে আমাকেও মাখাতে আসছে। ঝিন্টি এবার ঝালগাট্টা খাবি কিন্তু।  

ঝিন্টি যখন বেঁচে ছিল, আমিও ওকে রোজ চকলেট কিনে দিতাম। ইচ্ছে থাকলেও এখন আর কিনে দিতে পারি না।
রচনাকাল : ৫/১/২০২০
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 12  China : 30  Europe : 3  France : 4  Germany : 9  India : 194  Iran, Islamic R : 1  Ireland : 41  Japan : 5  Saudi Arabia : 15  
Ukraine : 6  United Kingdom : 9  United States : 244  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 12  China : 30  Europe : 3  France : 4  
Germany : 9  India : 194  Iran, Islamic R : 1  Ireland : 41  
Japan : 5  Saudi Arabia : 15  Ukraine : 6  United Kingdom : 9  
United States : 244  Vietnam : 3  
পরিচিতি -
                          স্বাগতা সরকার ২রা মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪-পরগণা জেলাস্থিত বিখ্যাত জয়নগর শহরের মাজিলপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তিনি প্রাণীবিদ্যা বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে পাঠরতা। ছোটোবেলা থেকেই সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে, শ্রুতিনাটকে, সঙ্গীতে, চিত্রাঙ্কনে তিনি সমানভাবে পারদর্শীনী। তার লেখা পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সাহিত্যের বিভিন্ন বিভাগে যেমন কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, শ্রুতিনাটক ইত্যাদিতে এনার লেখনীর পারদর্শীতা লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতেও লেখালেখি করেন। 
                          
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ঝিন্টি by Swagata Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.



অতিথি সংখ্যা : ১১৫৮০৪৮২
fingerprintLogin account_circleSignup