• বিষয় ভিত্তিক সংকলন

    অণুগল্প


ইয়াকিবানা
অর্ক ব্যানার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৮ টি লেখনী ৩১ টি দেশ ব্যাপী ৫৪৫০ জন পড়েছেন।
"অনুরূপ বলো তো আমায় আজ কেমন দেখাচ্ছে ?", বিস্ময় চোখে জিজ্ঞেস করলো নীলা। 
"কেমন আমার প্রত্যেকদিন যা দেখি তাই। এসব আবোল তাবোল না বকে যেটা করতে বললাম সেটা করো!" অনুরূপ একটু রেগে উত্তর দিল।
"না আসলে তুমিতো আজকাল আর আমার সব কিছুতেই অনীহা প্রকাশ করো তাই, আচ্ছা ফুলদানির ফুলটা এনেছো?" জিজ্ঞেস করলো নীলা।
"আনা আছে, ড্রইং রুমের দেরাজের উপর। যাও আমার টিফিন টা এনে দাও, আর হ্যাঁ বিয়ের ১০ বছর পরেও তুমি কেমন দেখতে সেটা আমায় না সুধলেই নয়?"
কথা না বাড়িয়ে নীলা খাবার টেবিলের ওপর থেকে তৈরি করা সদ্য বিরিয়ানি থেকে বেশ খানিকটা টিফিনে ভরে ফ্রিজে বাকিটা ঢুকিয়ে দিল। পাশের ঘর থেকে বেরিয়ে অনুরূপ ফোনে কার সাথে কথা বলতে বলতে টিফিন টা নীলার হাত থেকে নিয়ে বেরিয়ে গেল অফিসের জন্য। আজ নীলার সত্যি একা লাগছে, আজ তার জীবনের এক বিশেষ দিন। মনের গ্লানি নিয়ে বসে থাকলে চলবেনা, গুড্ডু এসে পড়বে একটু পরেই স্কুল থেকে; তার নিজেকে নিয়ে ভাবলে হবেনা। এসব ভাবতে ভাবতে ড্রইং রুমে এসে তার চোখ পড়লো দেরাজে; একটা নতুন সুন্দর জাপানী ফুলদানি আর তাতে সুন্দর ভাবে ফুল সাজানো। পাশে একটা ছোট্ট চিরকুট আর তাতে লেখা, "আজকের দিনটা ভাবছো ভুলে গেছি; না আমি তা যাইনি তবে কিনা আমি ভালো ভাবে কথা বললে তুমি ভাববে বদলে গেছি। আজকের দিনটা বিবাহবার্ষিকীতে তোমার অন্যরকম হোক, এই অন্য ফুলদানি ইয়াকিবানার মতই। ইতি অনুরূপ
পুনশ্চ: ৫ টায় ফিরবো আজ, বাইরে খেতে যাবো, গুড্ডু আর তুমি তৈরি থেকো।"
মুচকি হেসে নীলা বাইরে জানলার দিকে তাকালো আর তখনই কলিং বেলটা বেজে উঠল।।
রচনাকাল : ১৯/১২/২০১৯
© কিশলয় এবং অর্ক ব্যানার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 24  Europe : 1  France : 5  Germany : 4  India : 162  Iran, Islamic R : 1  Ireland : 46  Japan : 3  Malaysia : 1  
Romania : 1  Saudi Arabia : 16  Ukraine : 5  United Kingdom : 7  United States : 227  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 24  Europe : 1  France : 5  
Germany : 4  India : 162  Iran, Islamic R : 1  Ireland : 46  
Japan : 3  Malaysia : 1  Romania : 1  Saudi Arabia : 16  
Ukraine : 5  United Kingdom : 7  United States : 227  Vietnam : 4  
পরিচিতি -
                          হৃদয়ের আঁচে পুড়ে যাওয়া দিনটি ঊনত্রিশ নভেম্বর,
হৃদয়ের কাছে না থাকা শ্রীরামপুরের সেই বদ্ধ ঘর।।

রাত শেষে একা থাকতে অভ্যস্ত আমার সুভাষ পল্লী তিন নম্বরে বাড়ি,
দক্ষিণ হাতিয়ারার এলাকার বাতাসে বিষ নেই;
আছে উত্তর চব্বিশ পরগনা এলাকায়।
তবু চিঠি আসে না ৭০০১৫৭ এর ডাকে।।

নির্লিপ্ত ধোয়ায় ওরা e-সভ্য সমাজে আমি তথ্য প্রযুক্তি কর্মী।
মৌমাছির ভিড়ে আমি অনাবিল, আমি ব্রাত্য।।

নিষিদ্ধ উপন্যাসের পাতার শেষ শব্দ চয়নের এক একটি অনুভূতি আমার শিরা ও ধমনীতে।
মাদকাসক্ত মন খুঁজে পায় নিজেকে অন্যদের সৃষ্টিতে।
তার একটু ছোট প্রচেষ্টা নিজের মতো করে লিপিবদ্ধ করা নিজের অনুভূতি ও অবসর।। 
                          
© কিশলয় এবং অর্ক ব্যানার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ইয়াকিবানা by Arka Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.



অতিথি সংখ্যা : ১১৪৮৬৪১৭
fingerprintLogin account_circleSignup