• সংকলন

    শীতে কাঁপি ঠক ঠক, শীত এলো ভাই


শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই নবম পর্ব শীতের কবিতা-৯
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৪৩৪৫ জন পড়েছেন।
নদীর ধারে পথের বাঁকে
শাল পিয়াল বনের ফাঁকে
সূর্য যখন ওঠে আকাশ চিরে,

ঘন কুয়াশায় মুখ ঢেকে,
রোদ উঠেছে এঁকে বেঁকে,
দূরে ওই অজয় নদীর তীরে।

তাল খেজুরের সারি সারি,
ছুটছে জোরে গরুর গাড়ি
মেঠো পথে চলছে পথিক একা।

আজ মঙ্গলবারের হাটে,
সবাই চলে নদীর ঘাটে,
হাটের মাঝে হবে সবার দেখা।

কুমোর আনে মাটির হাঁড়ি,
তাঁতীরা আনে গামছা শাড়ি,
মাথায় বোঝা হাটুরে সব চলে।

হাট বসেছে মঙ্গলবারে,
অজয় ঘাটে নদীর ধারে
ঘাট ভরে চিত্কার কোলাহলে।

নদীর ঘাটে বিকেল হলে,
হাটুরেরা সব ঘরে চলে,
ভাঙা হাট কাঁপে ঠাণ্ডা হাওয়ায়,

সাঁঝের বেলা আঁধার রাতে,
থাকে না কেউ নদীর ঘাটে,
অজয় নদী একেলা বয়ে যায়।

দারুণ শীত এলো জাঁকিয়ে,
সারা শরীর দিল কাঁপিয়ে,
শীতে ভাই চাই কাঠের আগুন।

শীতে বয় হিমেল হাওয়া,
রাতে মানা বাইরে যাওয়া,
জানালা দুটো বন্ধ করে রাখুন।
রচনাকাল : ২৪/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 21  Europe : 2  France : 2  Germany : 4  India : 202  Ireland : 24  Japan : 1  Netherlands : 1  
Saudi Arabia : 16  Ukraine : 18  United Kingdom : 9  United States : 134  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 21  Europe : 2  
France : 2  Germany : 4  India : 202  Ireland : 24  
Japan : 1  Netherlands : 1  Saudi Arabia : 16  Ukraine : 18  
United Kingdom : 9  United States : 134  Vietnam : 3  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই নবম পর্ব শীতের কবিতা-৯ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.