• সংকলন

    শীতে কাঁপি ঠক ঠক, শীত এলো ভাই


শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই শীতের কবিতা-২
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৩ টি দেশ ব্যাপী ৫১৬৪৩৩ জন পড়েছেন।
কনকনে শীত তাই লেপমুড়ি দিয়ে,
বিছানায় আছি শুয়ে মুখে ঢাকা নিয়ে।
বাইরে বাদল ঝরে ঝর ঝর ঝর,
কনকনে শীতে কাঁপি থর থর থর।

ছাতা নিয়ে নিধিরাম চলে কাদাপথে,
ভিজে ভিজে হাবুচাষী আসে মাঠ হতে।
বাতায়ন খুলে দেখি বৃষ্টি গেছে থেমে,
হনুমান গাছ হতে নীচে আসে নেমে। 
    
উঠোনের পাঁচিলেতে ভেজা কাক দুটি,
ঠাণ্ডা হাওয়ায় কাঁপে শীতে গুটিশুটি।
বাড়ির বেড়ার পাশে দেখি রাঙীগাই, 
হাম্বা হাম্বা ডাক ছাড়ে বাছুরীটি নাই।

কনকনে শীত তাই ঠাণ্ডা বায়ু বয়, 
শীতের সকাল আজি সাঁঝ মনে হয়।
রচনাকাল : ১৬/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Canada : 7  China : 19  Europe : 2  France : 4  Germany : 6  India : 216  Ireland : 21  Japan : 1  Mongolia : 1  
Netherlands : 2  Saudi Arabia : 25  Turkey : 1  Ukraine : 6  United Kingdom : 10  United States : 159  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Canada : 7  China : 19  Europe : 2  
France : 4  Germany : 6  India : 216  Ireland : 21  
Japan : 1  Mongolia : 1  Netherlands : 2  Saudi Arabia : 25  
Turkey : 1  Ukraine : 6  United Kingdom : 10  United States : 159  
Vietnam : 2  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই শীতের কবিতা-২ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.