• সংকলন

    শীতে কাঁপি ঠক ঠক, শীত এলো ভাই


শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই পঞ্চম পর্ব শীতের কবিতা-৫
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৯২২৭৭ জন পড়েছেন।
শীত এলো রে, ওরে ভাই 
শীত এলো রে!
ভোর হলো দোর আজি নাহি খোলো রে!
শীত এলো রে!

বেণুবনে কাক ডাকে কা কা কা,
গুপি তার গলা সাধে সা রে গা,
পূবের গগনে দেখো রবিমামা উঠিলো রে!
শীত এলো রে, ওরে ভাই 
শীত এলো রে!

ফুলের বনে ফুল কলিরা জাগে,
পাপড়ির গায়েগায়ে শীত লাগে,
ফুলের পরাগ মেখে অলিরা গুঞ্জরিলো রে!
শীত এলো রে, ওরে ভাই 
শীত এলো রে!

পথের ধারেতে দেখি পাড়ার ছেলে
আগুন পোহায় সবে আগুন জ্বেলে,
যেতে হবে পাঠশালে চলো, দেরি হলো রে!
শীত এলো রে, ওরে ভাই 
শীত এলো রে!

অজয়ের নদীকূলে হিমেল হাওয়া বয়,
কুলু কুলু বহিছে নদী কত কথা কয়।
নদীকূলে কেহ নাই হাওয়া বয় এলোমেলো রে!
শীত এলো রে, ওরে ভাই 
শীত এলো রে!

শীত এলো রে, ওরে ভাই 
শীত এলো রে!
ভোর হলো দোর আজি নাহি খোলো রে!
শীত এলো রে!
রচনাকাল : ১৯/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 23  Europe : 2  Germany : 3  India : 184  Ireland : 15  Japan : 1  Netherlands : 5  Russian Federat : 1  Saudi Arabia : 21  
Ukraine : 8  United Kingdom : 10  United States : 170  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 23  Europe : 2  Germany : 3  
India : 184  Ireland : 15  Japan : 1  Netherlands : 5  
Russian Federat : 1  Saudi Arabia : 21  Ukraine : 8  United Kingdom : 10  
United States : 170  Vietnam : 3  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই পঞ্চম পর্ব শীতের কবিতা-৫ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.