• সংকলন

    শীতে কাঁপি ঠক ঠক, শীত এলো ভাই


শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই ষষ্ঠ পর্ব শীতের কবিতা-৬
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৩ টি দেশ ব্যাপী ৫১৬৪৪০ জন পড়েছেন।
শীতের রাতে ঘুম আসে না
              বিছানায় জড়োসড়ো,
লেপ তোষক কম্বল আর
             কাঁথা নিয়ে শুয়ে পড়ো।

দরজায় এঁটে দাও খিল,
করো নাকো কোনো গোঁজামিল,
ফাঁক নাহি থাকে এক তিল,
               জানালাটা বন্ধ করো।

শীতের রাতে কুকুরগুলো,
বেজায় রকম ডাকছিলো,
তাই না শুনে বিড়াল হুলো,
            ভয় পেয়েছিলো বড়ো।

পাহারাওয়ালা লাঠি হতে
              সেথা এসে হলো জড়ো।
লেপ তোষক কম্বল আর
            কাঁথা নিয়ে শুয়ে পড়ো।

গভীর রাতে শেয়াল ডাকে,
দূরে অজয় নদীর বাঁকে,
শাল পিয়াল বনের ফাঁকে
          ঝিঁঝিঁরা ডাকে কেমনতরো?

সকাল হলো এবার উঠো
          এখনো কি জড়োসড়ো?
ভোর হয়েছে সকাল হলো
           চায়ের জল গরম করো।
রচনাকাল : ২০/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Canada : 5  China : 27  Europe : 2  Germany : 7  India : 193  Ireland : 24  Japan : 1  Netherlands : 6  Saudi Arabia : 19  
Ukraine : 20  United Kingdom : 12  United States : 129  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Canada : 5  China : 27  Europe : 2  
Germany : 7  India : 193  Ireland : 24  Japan : 1  
Netherlands : 6  Saudi Arabia : 19  Ukraine : 20  United Kingdom : 12  
United States : 129  Vietnam : 2  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই ষষ্ঠ পর্ব শীতের কবিতা-৬ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.