• সংকলন

    শীতে কাঁপি ঠক ঠক, শীত এলো ভাই


শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই চতুৰ্থ পর্ব শীতের কবিতা-৪
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৯২২৭৩ জন পড়েছেন।
পূবেতে অরুণ উঠে
ফুলবনে ফুল ফুটে,
আসে এক শীতের সকাল,

রাত কাটে ভোর হয়,
শীতল সমীর বয়,
রাঙা পথে চলে গরুপাল।

কুয়াশায় মুখ ঢাকা,
সোনালী কিরণ মাখা,
পূবেতে অরুণ রবি হাসে।

খেজুরের রস ফুটে,
চারিদিক মেতে উঠে,
নলেন গুড়ের গন্ধ ভাসে।

ছোট ছোট পাখিসব
তুলে নানা কলরব,
কিচির মিচির সুর তুলে।

রাঙাপথে সারি সারি
চলিছে গরুর গাড়ি,
এসে থামে অজয়ের কূলে।

চলে মালী ফুলবাগে,
শীতের আমেজ লাগে
ফুল তুলে বাড়ি ফিরে যায়।

শীতের সকাল হলে
কাঠের আগুন জ্বলে,
বসে সবে আগুন পোহায়।
রচনাকাল : ১৮/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 25  Europe : 2  Germany : 5  India : 195  Ireland : 14  Japan : 2  Netherlands : 1  Saudi Arabia : 21  
Ukraine : 18  United Kingdom : 9  United States : 133  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 25  Europe : 2  
Germany : 5  India : 195  Ireland : 14  Japan : 2  
Netherlands : 1  Saudi Arabia : 21  Ukraine : 18  United Kingdom : 9  
United States : 133  Vietnam : 3  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই চতুৰ্থ পর্ব শীতের কবিতা-৪ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.