• সংকলন

    শীতে কাঁপি ঠক ঠক, শীত এলো ভাই


শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই সপ্তম পর্ব শীতের কবিতা-৭
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৪৩৩৮ জন পড়েছেন।
কুয়াশায় ঢাকা হিমেল চাদরে
                দেখিনা তো মুখ রবির,
ঠাণ্ডায় বরফ কবিতার পাতা
               লেখনী চলে না কবির।

ফুলবনে কাঁপে ফুল,
জবা ফুল চাঁপা ফুল,
শূণ্য হেরি নদীকূল, 
                 কাঁপে অজয় নদীতীর,
কুয়াশায় ঢাকা গ্রামটি মোর
                ছায়া শীতল সুনিবিড়।

শীত এলে লাগে ভয়,
হিমেল হাওয়া বয়,
শীত সহ্য নাহি হয়,
                তৃণদলে ঝরে শিশির।
তালবন কাঁপে শীতের রাতে
                 বাদল ঝরে ঝিরঝির। 

শীত এলো, এলো ভাই,
শীতে কাঁপে রাঙীগাই
চলো, আগুন পোহাই,
                  ঠাণ্ডায় কাঁপছে শরীর।
শিশিরে ভেজানো শিল্লীর তুলি
                 আঁকে জলছবি গম্ভীর।

কুয়াশায় ঢাকা হিমেল চাদরে
                দেখি না তো মুখ রবির,
ঠাণ্ডায় বরফ কবিতার পাতা
               লেখনী চলে না কবির।
রচনাকাল : ২১/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 26  Europe : 3  France : 4  Germany : 4  India : 190  Ireland : 20  Japan : 4  Netherlands : 3  
Saudi Arabia : 16  Ukraine : 18  United Kingdom : 9  United States : 126  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 26  Europe : 3  
France : 4  Germany : 4  India : 190  Ireland : 20  
Japan : 4  Netherlands : 3  Saudi Arabia : 16  Ukraine : 18  
United Kingdom : 9  United States : 126  Vietnam : 5  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই সপ্তম পর্ব শীতের কবিতা-৭ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.