• সংকলন

    শীতে কাঁপি ঠক ঠক, শীত এলো ভাই


শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই তৃতীয় পর্ব শীতের কবিতা-৩
লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৩ টি দেশ ব্যাপী ৫১৬৪৩৩ জন পড়েছেন।
শীত এলো ভাই, 
শীত এলো ভাই।
কাঠ জ্বেলে চলো ভাই আগুন পোহাই।
শীত এলো ভাই।

তরুশাখে পাখিসব,
নাহি করে কলরব।
কাঁপে সব ঠক ঠক হিমেল হাওয়ায়।
শীত এলো ভাই।

ফুলবনে ফুলকলি
ফুটে আছে সবগুলি
নাহি হেরি তথা অলি গুঞ্জরিয়া গায়।
শীত এলো ভাই।

চলো ভাই রাঙাপথে,
খেজুরের গাছ হতে,
রস ভরি ভাঁড় পেতে খেজুরের রস খাই।
শীত এলো ভাই।

অজয়ের নদীচরে,
হাওয়া বয় উত্তরে,
বক নাহি খেলা করে শালিক দেখি নাই।
শীত এলো ভাই।

শীতের সকাল বেলা
পাখিদের বসে মেলা
সারাদিন করে খেলা আমার আঙিনায়।
শীত এলো ভাই।
রচনাকাল : ১৭/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Bulgaria : 1  Canada : 7  China : 14  Europe : 2  France : 1  Germany : 7  India : 229  Ireland : 20  Japan : 1  
Philippines : 2  Romania : 1  Saudi Arabia : 16  Ukraine : 10  United Kingdom : 10  United States : 186  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Bulgaria : 1  Canada : 7  China : 14  
Europe : 2  France : 1  Germany : 7  India : 229  
Ireland : 20  Japan : 1  Philippines : 2  Romania : 1  
Saudi Arabia : 16  Ukraine : 10  United Kingdom : 10  United States : 186  
Vietnam : 2  


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই তৃতীয় পর্ব শীতের কবিতা-৩ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.