মেঘলা শীতল সন্ধ্যা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সৈয়দ ইউসুফ তাকি
দেশ : Bangladesh , শহর : Sylhet

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , অক্টোবর
প্রকাশিত ১৫ টি লেখনী ৫৮ টি দেশ ব্যাপী ৩৮১৯১ জন পড়েছেন।
এক কাপ চা হবে?
খুব ইচ্ছে করছে
তোমার হাতের চা খেতে 
অনেকদিন আড্ডা দেয়া হয়না 
সেটাও আজ সন্ধ্যায় পূরণ হোক। 

আজ আবার ঠান্ডাটা বেড়ে গেল 
ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজে গিয়ে 
মাথা আর গলা ব্যাথা দুটোই বেড়েছে 
তাই চা-টা আরো বেশী প্রয়োজন 
গাঢ় লিকারের দুধ চা আর বিস্কিট
চা-টা যেন আগের মত স্পেস্যাল হয়, 
চারতলা ফ্ল্যাটের ব্যালকনিতে বসে
তোমার দেয়া গেঢ়োয়া রঙের চাদর গায়ে
আজ তোমায় প্রাণ ভরে দেখব 
কতদিন দেখিনা বল তোমাকে;
আজ বিনা তর্কে সব শুনব 
আমার বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ
নত মস্তকে আমি স্বীকার করে নেব 
কারণ আজ মেঘলা শীতল সন্ধ্যাটা 
শুধু তোমার জন্য উৎসর্গ করেছি
আর আমার নিজের জন্যও একটুখানি।
=======================
২রা জানুয়ারী ২০১২
সৈয়দ ইউসুফ তাকি
রচনাকাল : ২/১/২০১২
© কিশলয় এবং সৈয়দ ইউসুফ তাকি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 3  Azerbaijan : 1  Bangladesh : 36  Canada : 34  China : 102  Europe : 25  France : 1  Germany : 25  Hungary : 15  
India : 637  Ireland : 7  Israel : 21  Italy : 12  Japan : 6  Jordan : 1  Lithuania : 2  Malaysia : 6  Netherlands : 32  Norway : 32  
Russian Federat : 5  Russian Federation : 12  Saudi Arabia : 29  South Africa : 1  Sweden : 12  Turkey : 1  Ukraine : 50  United Kingdom : 60  United States : 1838  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 3  Azerbaijan : 1  Bangladesh : 36  
Canada : 34  China : 102  Europe : 25  France : 1  
Germany : 25  Hungary : 15  India : 637  Ireland : 7  
Israel : 21  Italy : 12  Japan : 6  Jordan : 1  
Lithuania : 2  Malaysia : 6  Netherlands : 32  Norway : 32  
Russian Federat : 5  Russian Federation : 12  Saudi Arabia : 29  South Africa : 1  
Sweden : 12  Turkey : 1  Ukraine : 50  United Kingdom : 60  
United States : 1838  Vietnam : 3  


© কিশলয় এবং সৈয়দ ইউসুফ তাকি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মেঘলা শীতল সন্ধ্যা by Syed Yousuf Taki is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup