সাতকাহন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : Dibyendu Chatterjee
দেশ : India , শহর : Howrah

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , নভেম্বর
প্রকাশিত ১৭ টি লেখনী ৫৮ টি দেশ ব্যাপী ১৫৬৪০ জন পড়েছেন।
অফিস যাত্রা শুরু করি
দুর্গা দুর্গা বলে
ভিড় বাসেতে উঠার আগে
মন্ত্র জপ চলে

ভিড় বাসেতে ঠেলা গুঁতো
খাই যে অনেকবার
যতক্ষণ না ঘরে ফিরি
ফ্যামিলি হয় জেরবার

ভিড় বাস গুলি বেশী করে
খেলে রেষারীষি
মানুষের জীবন আলু মুলো
চলে দর কষাকষি

দুর্ঘটনার স্ট্যাটিস্টিক দেখে
দিচ্ছি যখন গালি
টুকি মেরে পাড়ার দাদু
বাজায় হাত তালি

বলল উঠে- আপনি দেখি
বোঝেন না তো কিছুই
মন্দের সাথে ভালো টা
আসে পিছু পিছু

বাসের ভিড়ের একটাই কারণ
জন বিস্ফোরণ
রেষারীষির এই মধুর খেলায়
কমছে জনগণ

নিজের গায়ে কালি মেখে
করছে ভালো কাজ
বেঁচে থাকুক রেষারীষি
এটাই বলুন আজ
রচনাকাল : ৯/২/২০১৪
© কিশলয় এবং Dibyendu Chatterjee কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
সমাপ্ত



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 6  China : 36  Germany : 8  India : 234  Indonesia : 1  Ireland : 2  Japan : 2  Netherlands : 1  Russian Federat : 3  
Saudi Arabia : 20  Ukraine : 33  United Kingdom : 15  United States : 229  Uzbekistan : 1  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 6  China : 36  Germany : 8  
India : 234  Indonesia : 1  Ireland : 2  Japan : 2  
Netherlands : 1  Russian Federat : 3  Saudi Arabia : 20  Ukraine : 33  
United Kingdom : 15  United States : 229  Uzbekistan : 1  Vietnam : 3  


© কিশলয় এবং Dibyendu Chatterjee কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সাতকাহন by Dibyendu Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup