ইতিহাসের পাতা থেকে বর্তমান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অনির্বাণ মুখার্জ্জী
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , সেপ্টেম্বর
প্রকাশিত ১ টি লেখনী ১৮ টি দেশ ব্যাপী ৯৩৬ জন পড়েছেন।
নিঃস্তব্ধ,	
অস্বাভাবিক শৃঙ্খলাপরায়ণ,
অথবা শৃঙ্খল পরিহিত,
বঙ্গের মৃত্যুভূমি, ভারতের মৃত্যুভূমি,
বিরহী বিদ্রোহী পলাশী।
সাক্ষী সাহসের, সাক্ষী দেশপ্রেমের,
শ্মশান,গোরোস্থান; শত সহস্র বিশ্বাস এর।
ওরা লড়েছিলো সামনে থেকে,
ওরা মরেছিলো ধূর্ত আর বিশ্বাসঘাতকের হাতে-
বুকে ছিলো বিশ্বাস,
কিন্তু হায়ে-
পিঠে আমূল বিঁধেছিলো শাণিত খঞ্জর।
বাংলা দেখেছিল নিজেকে হারতে,
বাঙালী শিখেছিল নিজেকে বিকোতে।
সেদিন বঙ্গের স্বাধীন সূর্য-
পলাশীর সবুজ প্রান্তরের বুকে বয়ে যাওয়া রক্ত নদীতে স্নাত,
হাজারো তরবারির বুক চাপা আর্তনাদ-
হাহাকার করে খুঁজে নিতে চেয়েছিলো-
বনিকের স্বর্ণ মানদন্ডের গা বেয়ে চুঁয়ে পড়া
অন্ধকার আলোর মাঝে মুখ লুকিয়ে থাকা সেই
কৃতঘ্ন মীরজাফর।
পারেনি বঙ্গের স্বাধীন বাতাস ঝড় তুলে দিতে,
পারেনি বঙ্গের স্বাধীন আকাশ বিশ্বাসঘাতকতার বিষ শুষে নিতে,
পারেনি বঙ্গের স্বাধীন নদী দশদিক প্লাবিত করতে সেদিন,
পারেনি মূর্খ, স্বার্থে বাঁচা মানুষেরা
অস্বীকার করতে লোভের হাতছানি।
পারেনি সেদিন, 
আজও পারেনি বাঙালী।
বুকচাপা, শত শত বছরের কান্না নিয়ে,
অজস্র মীরজাফরের অজান্তে -
তাই সীরাজ আজও জেগে থাকে,
বঙ্গের বুকে শত সহস্র কবরের প্রান্তে।
রচনাকাল : ৮/৯/২০১৩
© কিশলয় এবং অনির্বাণ মুখার্জ্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 12  Canada : 7  China : 24  Europe : 2  France : 4  Germany : 9  India : 318  Ireland : 2  Israel : 31  Japan : 4  
Netherlands : 12  Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 22  Ukraine : 29  United Kingdom : 20  United States : 434  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 12  Canada : 7  China : 24  Europe : 2  
France : 4  Germany : 9  India : 318  Ireland : 2  
Israel : 31  Japan : 4  Netherlands : 12  Romania : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 22  Ukraine : 29  United Kingdom : 20  
United States : 434  Vietnam : 2  


© কিশলয় এবং অনির্বাণ মুখার্জ্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ইতিহাসের পাতা থেকে বর্তমান by Anirban Mukherjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৬৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী
fingerprintLogin account_circleSignup