• ২য় বর্ষ ১ম সংখ্যা (১৩)

    ২০১২ , জুন



উপসংহার
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : নিয়ামুল সানজাভী
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১২ , মে
প্রকাশিত ৫ টি লেখনী ৩৯ টি দেশ ব্যাপী ৭৭৮১ জন পড়েছেন।
রাত গভীর, ঘুমন্ত শহর,
উল্টো পাল্টা কিছু বই,অলস বিছানার চাদর। 
মাথার উপর ঘুরতে থাকা একটা পুরনো পাখা, 
আলনায় এলোমেলো কিছু জামা কাপড় রাখা। 

কোন রোমান্টিক কবিতার নয় সুচনা, 
এটি একটি ছেলের ঘরের বর্ননা।
মুল্যহীন সব জিনিসপত্রের ভীড়ে,
অমুল্য কিছু স্মৃতি গুমরে গুমরে মরে।

অবশেষে আর একটা সকাল আসে, 
রাত্রির সব অন্ধকার যায় ভেসে। 
পূবের জানালা খোলা পেয়ে, 
একফালি লাজুক রোদ যায় উঁকি দিয়ে।

মুখে রোদ লাগে, ছেলেটি পাশ ফেরে, 
দু-একটা অস্ফুট শব্দ, ঘুমের ঘোরে।
রাত জাগা ভোর ঘুম, স্মৃতির অত্যাচার,
একটি ব্যর্থ প্রেমের সার্থক উপসংহার।।
রচনাকাল : ২৯/৫/২০১২
© কিশলয় এবং নিয়ামুল সানজাভী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 12  Bangladesh : 40  Canada : 19  China : 52  Europe : 1  France : 2  Germany : 21  Hungary : 4  Iceland : 12  
India : 389  Ireland : 1  Israel : 16  Japan : 35  Netherlands : 14  Norway : 13  Qatar : 12  Romania : 1  Russian Federat : 7  Russian Federation : 26  
Saudi Arabia : 24  Sweden : 12  Ukraine : 31  United Kingdom : 43  United States : 1296  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Argentina : 12  Australia : 12  Bangladesh : 40  Canada : 19  
China : 52  Europe : 1  France : 2  Germany : 21  
Hungary : 4  Iceland : 12  India : 389  Ireland : 1  
Israel : 16  Japan : 35  Netherlands : 14  Norway : 13  
Qatar : 12  Romania : 1  Russian Federat : 7  Russian Federation : 26  
Saudi Arabia : 24  Sweden : 12  Ukraine : 31  United Kingdom : 43  
United States : 1296  Vietnam : 1  
  • ২য় বর্ষ ১ম সংখ্যা (১৩)

    ২০১২ , জুন


© কিশলয় এবং নিয়ামুল সানজাভী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
উপসংহার by Niamul Sanjavi is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬০৯২৫৩
fingerprintLogin account_circleSignup