অন্য কিছু করি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : উত্তম পড়ালী
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , মার্চ
প্রকাশিত ৩ টি লেখনী ৩১ টি দেশ ব্যাপী ২৮৮৬ জন পড়েছেন।
চলনারে আজ দুঃখ ভুলে
একটু মজা করি
নকল যুদ্ধের রাজা আমি
সাজনারে তুই অরি।।

আজকে আমার ধুলোর ভাতে
তুই হাত পোড়ানো গিন্নি
উপোষ থাকা খিদের পেটে
সত্য পীরের সিন্নি।।

চলনা চলে যাই হারিয়ে ঐ
মাতলা নদীর জলে
কৃষ্ণ কালো কেশে লুকোই
ভালোবাসার ছলে ।।

সর্ষে ক্ষেতের উপর কারা
জোর তুলেছে ঢেউ
ঐ খানেতেই বাঁধবো বাসা
টের পাবেনা কেউ।।

আয়না রে আজ নিয়ম ভেঙ্গে
একটু কোরান পড়ি
বেদ ত্রিপিটক বাইবেল ছেড়ে
নতুন ধর্ম গড়ি ।।

দেখনা রে ঐ দিন রবি
হাল দিয়েছে ছেড়ে
রাতের আঁধার নামলো নাকি
কেউ দিন নিয়েছে কেড়ে ।।

চলনা রে আজ দুঃখ ভুলে
একটু মজা করি
নীল আঁধারে ফিরবে আবার
সেই দূ স্বপ্নের পরী ।।
রচনাকাল : ১৯/৪/২০১৪
© কিশলয় এবং উত্তম পড়ালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 39  Europe : 2  Germany : 10  India : 332  Ireland : 1  Japan : 6  Netherlands : 1  Norway : 1  Pakistan : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 15  Ukraine : 17  United Kingdom : 17  United States : 262  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 39  Europe : 2  Germany : 10  
India : 332  Ireland : 1  Japan : 6  Netherlands : 1  
Norway : 1  Pakistan : 1  Russian Federat : 2  Saudi Arabia : 15  
Ukraine : 17  United Kingdom : 17  United States : 262  Vietnam : 4  


© কিশলয় এবং উত্তম পড়ালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অন্য কিছু করি by Uttam Porali is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৮৪
fingerprintLogin account_circleSignup